বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সংকট চলছে এবং এ সংকট মোকাবিলায় সংশ্লিষ্ট সবার সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। তিনি বলেন, সাংবাদিকতা হবে পুরোপুরি সত্যভিত্তিক, যেখানে মিথ্যা কিংবা অর্ধ-সত্যের কোনো স্থান নেই।
সোমবার (২৯ জুন) রাজধানীর সার্কিট হাউস রোডে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বোর্ড সভাকক্ষে অনুষ্ঠিত ‘গণমাধ্যমের স্বাধীনতা, আগ্রাসনরোধ ও জবাবদিহিমূলক কাঠামো’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
কাদের গনি অপসাংবাদিকতার প্রসঙ্গ টেনে বলেন, বগল সম্পাদকরা সচিবালয়সহ বিভিন্ন দপ্তরে তদবির-বাণিজ্যে লিপ্ত হচ্ছেন, যা জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করছে। তিনি সাংবাদিকদের বিবেকবান হতে এবং সত্য লিখতে আহ্বান জানান।
তিনি ভারতের গণমাধ্যমের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, প্রতিবেশী রাষ্ট্রটি বাংলাদেশকে নিয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। ২০২৫ সালে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে ১৪০টি ভুয়া প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বাছির জামাল বলেন, একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য। সেমিনারে বিএফইউজের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদসহ অন্যান্য বক্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।