ডেস্ক রিপোর্ট :
দীর্ঘ দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটন ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে ভারত। পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ও বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, "ভিসা আমরা সব সময়ই দিয়েছি। আমরা বাংলাদেশকে আমাদেরই অঙ্গ মনে করি।"
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা প্রদান স্থগিত করেছিল ভারত সরকার। তবে আগামী ২৮ জুন থেকে বাংলাদেশিদের পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
দিলীপ ঘোষ আরও বলেন, "বাংলাদেশ থেকে অনেক মানুষ উন্নত চিকিৎসার জন্য কলকাতা ও দিল্লিতে আসেন।" তিনি বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে রোগীদের ভারতে আসার বিষয়টি উল্লেখ করেন।
পশ্চিমবঙ্গের এই মন্ত্রী দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর ওপরও গুরুত্ব দেন। তিনি বলেন, "আমরা চাই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য আরও বাড়ুক।" তিনি দাবি করেন, বাংলাদেশের বাজারে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের বিপুল পরিমাণ অর্থ আটকে রয়েছে।
দিলীপ ঘোষের ভাষায়, "আবার ব্যবসা শুরু হোক, ভিসা চালু হোক, দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হোক—এটাই আমরা চাই।" তিনি উল্লেখ করেন, বাংলাদেশও বুঝতে পেরেছে যে এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতি তাদেরই হয়েছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।