নাটোর সংবাদদাতা :
নাটোরে আদালত ভবনে ঢুকে আসাদুল ইসলাম আসাদ নামের এক আইনজীবীকে পিটিয়ে আহত করেছে কাবিল উদ্দিন নামে এক দুর্বৃত্ত। সোমবার (২৯ জুন) দুপুরে নাটোর জজকোর্টের শেরেস্তায় এ ঘটনা ঘটে। আহত আইনজীবীকে নাটোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আসাদুল ইসলাম নাটোর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। জানা গেছে, তিনি চামারী ইউনিয়নের মহিষমারী এলাকায় একটি জমি নিয়ে কাবিল উদ্দিনের সঙ্গে বিরোধে ছিলেন। আদালতে জমির নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর হলে কাবিল উদ্দিন ক্ষিপ্ত হয়ে আসাদুল ইসলামের ওপর হামলা করেন।
আহত আইনজীবী বলেন, হামলাকারী কাবিল তাকে হত্যার উদ্দেশ্যে আদালতে এসেছিলেন এবং তার কাছে হাতুড়িসহ আরও অস্ত্র ছিল। আইনজীবীরা তাকে রক্ষা করে হাসপাতালে নিয়ে যান।
জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান রাব্বানী বলেন, আদালত ভবনে সিনিয়র আইনজীবীর ওপর হামলা ঘটনার জন্য দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
নাটোর থানার ওসি মুনসুর রহমান জানান, ঘটনার পর কাবিল উদ্দিনকে আটক করা হয়েছে, তবে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।