
রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়া পাঁচটি ইলিশ মাছ ৪৭ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে। রোববার (২৮ জুন) বিকেলে দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, রোববার ভোরে পদ্মা-যমুনা নদীর মোহনার বিভিন্ন স্থানে জাল ফেলেন জেলে নিয়ামত হালদার, পরান হালদারসহ কয়েকজন। সকালবেলা জাল টেনে তুললে তারা ৪ কেজি ওজনের ২টি এবং ৭ কেজি ওজনের ৩টি বড় সাইজের ইলিশ মাছ পান। পরে মাছগুলো দৌলতদিয়ার বিভিন্ন আড়তে উন্মুক্ত নিলামে বিক্রি হয়।
সম্রাট শাজাহান শেখ জানান, তিনি দুটি ইলিশ প্রতি কেজি ৪ হাজার ২০০ টাকা এবং তিনটি ইলিশ প্রতি কেজি ৪ হাজার ১০০ টাকা দরে কিনে নেন। পরে অনলাইনে ছবি আপলোড করে প্রতি কেজিতে ১০০ টাকা লাভে ৪ হাজার ৩০০ টাকায় মোট ৪৭ হাজার ৩০০ টাকায় মাছগুলো বিক্রি করেন। গোপালগঞ্জে বসবাসরত এক ইতালি প্রবাসী মাছগুলো কিনেছেন।
চলতি বর্ষা মৌসুমে পদ্মায় বড় সাইজের ইলিশ প্রায়ই ধরা পড়ছে, তবে এক কেজি ওজনের ইলিশ কম ধরা পড়ছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।