
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় এক চোখের দৃষ্টিশক্তি হারানো আয়কর আইনজীবী শ্যামল চন্দ্র দাসের ক্ষতিপূরণ ও উন্নত চিকিৎসার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে আয়োজিত এই মানববন্ধনে আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি মানসুরুল হক মনার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, রেলওয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কুদ্দুস, তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ, সমাজকর্মী অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর, যুবদল নেতা তাজুল ইসলাম, নদী ও পরিবেশ সুরক্ষাকর্মী সোহেল রানা ভূঞা এবং আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী।
বক্তারা বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ একটি ভয়াবহ অপরাধ। শ্যামল চন্দ্র দাসের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে।
তারা সরকারের কাছে আহত শ্যামল চন্দ্র দাসের উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করার দাবি জানান। একই সঙ্গে রেলপথে নিরাপত্তা জোরদার এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বৃদ্ধিরও আহ্বান জানান। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।