ময়মনসিংহ সংবাদদাতা :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জুলাই শহীদ শেখ শাহরিয়ার বিন মতিনের বাবা মোহাম্মদ আব্দুল মতিনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি ছেলের অনুদানের টাকা দিয়ে সোয়া ৫ লাখ টাকার স্বর্ণালংকার কিনে দ্বিতীয় বিয়ে করেছেন। আব্দুল মতিন রাজধানীর মতিঝিলে সেলস ম্যানেজার হিসেবে কর্মরত। তার প্রথম স্ত্রী মমতাজ বেগমের অভিযোগ, অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করেছেন তিনি। তবে আব্দুল মতিন দাবি করেন, প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই বিয়ে করেছেন।
এ ঘটনায় মমতাজ বেগম ২ জুন আত্মহত্যার চেষ্টা করেন, কিন্তু পরিবারের সদস্যরা তাকে থামান। স্থানীয়রা অভিযোগ করেন, আব্দুল মতিন শহীদ ছেলের নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছেন। মমতাজ বেগম গণমাধ্যমকে বলেন, "আমার শহীদ ছেলের রক্তের দাগ শুকানোর আগেই তিনি দ্বিতীয় বিয়ে করছেন।"
অভিযোগ অস্বীকার করে আব্দুল মতিন বলেন, "আমি বংশ রক্ষার জন্য দ্বিতীয় বিয়ে করেছি। প্রথম স্ত্রীর অনুমতি নিয়েছি।" তিনি আরও জানান, বিয়ের পর প্রথম স্ত্রীকে আনতে পাঁচবার চেষ্টা করেছেন, কিন্তু অসম্মানিত হয়েছেন।
জুলাই যোদ্ধা রুহুল আমিন রিপন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী আল নূর আয়াস এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং বলেন, "এটি মেনে নেওয়ার মতো নয়।"
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।