
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, স্লোগান, মিছিল-মিটিং ও আনন্দ-ফূর্তি দিয়ে একটি জাতি গড়ে উঠতে পারে না। তিনি রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে অনুষ্ঠিত তিন দিনব্যাপী নবীনবরণ অনুষ্ঠানের প্রথম দিনের প্রধান আলোচক হিসেবে এ কথা বলেন।
সাদ্দাম বলেন, দেশের শিক্ষা কাঠামোর মধ্যে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না, যা শিক্ষার্থীদের কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে পারে। তিনি আধুনিক দক্ষতাভিত্তিক শিক্ষা চালুর ওপর গুরুত্বারোপ করে এআই, চ্যাটজিপিটি, জেমিনি, পাইথন, সি++ এবং অন্যান্য প্রযুক্তিগত দক্ষতা শেখানোর জন্য প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
তিনি বলেন, এসব দক্ষতা ছাড়া উচ্চশিক্ষা ও বৈশ্বিক চাকরির বাজারে প্রতিযোগিতা করা কঠিন। অনুষ্ঠানে জবি শিবির সভাপতি আব্দুল আলিম আরিফের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট শিশির মনির এবং ইতিহাস বিভাগের অধ্যাপক ড. বিলাল হোসাইন।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।