কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত জটিলতায় অসুস্থ হয়ে পড়েন সাবেক মন্ত্রী দীপু মনি (৬৪)। প্রথমে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসা শেষে পুনরায় তাকে মুন্সিগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়েন দীপু মনি। সকাল সাড়ে ৮টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের প্রাথমিক পরীক্ষার পর মেডিসিন বিভাগে চিকিৎসা দেওয়া হয় এবং সকাল সাড়ে ১০টার দিকে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ কর্মকর্তা মো. ফজলুল হক জানান, কারাগারে দীপু মনির শারীরিক অবস্থার অবনতি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট জুলাই আন্দোলনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করার পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতা আত্মগোপনে চলে যান। তাদের মধ্যে দীপু মনি রয়েছেন, যিনি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে আছেন।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।