আওয়ামী লীগ সরকারের সময়ের দুর্নীতির পাশাপাশি অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডও দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে তদন্তের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রবিবার (২৮ জুন) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় তিনি বলেন, বর্তমান সরকারের ভিত্তি স্বচ্ছতা, তাই যেকোনও দুর্নীতির অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত হওয়া উচিত।
সালাউদ্দিন আহমেদ বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সম্প্রতি বর্তমান সরকারের সময়েও দুর্নীতির অভিযোগ তুলেছে। তিনি বলেন, ‘গত ১৮ মাসে কোথায় দুর্নীতি হয়েছে, কীভাবে হয়েছে এবং কারা জড়িত—এসব দুদকের মাধ্যমে তদন্ত করে বের করা উচিত।’
অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে প্রণীত শ্বেতপত্রের তথ্য তুলে ধরে তিনি বলেন, ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে গণতান্ত্রিক জবাবদিহিতার অভাবে দেশে ‘লুটেরা অর্থনীতি’ ও ‘ক্রনি ক্যাপিটালিজম’ গড়ে ওঠে। এ সময়ে বছরে গড়ে ১৬ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে।
বর্তমান সরকার ৯ লাখ ৩৭ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেছে, যা বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও নতুন অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার লক্ষ্য নিয়ে তৈরি। তিনি বলেন, বাজেটকে ‘বাজেট অব নিউ ইকোনমিক অর্ডার’ আখ্যা দিয়ে বলেন, এটি জনকল্যাণকে কেন্দ্র করে প্রণয়ন করা হয়েছে।
এছাড়া উৎপাদনশীলতা বৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়নকে এবারের বাজেটের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির নির্বাচনি ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রব্যবস্থার সংস্কার এবং ভঙ্গুর অর্থনীতির পুনরুদ্ধারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।