মোঃ জিয়াউল ইসলাম,পাথরঘাটা (বরগুনা)
শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী মূল্যবোধ জাগ্রত করতে বরগুনার পাথরঘাটায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) পাথরঘাটা কে এম মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালী। অনুষ্ঠানে সহযোগিতা করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
প্রতিযোগিতায় উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তারা দুর্নীতির ক্ষতিকর প্রভাব, এর সামাজিক ও অর্থনৈতিক পরিণতি এবং দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে যুক্তি ও তথ্যভিত্তিক বক্তব্য উপস্থাপন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ।
এছাড়া অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (রুটিন দায়িত্ব) মো. মুনিরুল ইসলাম, কে এম মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শহিদুল ইসলাম, সাংবাদিক জাকির হোসেন খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে তালুক চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং তাসলিমা মেমোরিয়াল একাডেমি রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। একই প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতেও এ ধরনের কার্যক্রম সহায়ক হবে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।