
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও ১১ দলীয় জোট মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী মো. নাহিদ ইসলাম ভোটারদের জন্য অনলাইন তথ্যসেবা চালু করেছেন।
ঢাকা-১১ আসনের ভোটাররা এখন ঘরে বসেই একটি ওয়েবসাইটে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী ফর্ম পূরণ করলে জানতে পারবেন নিজের নির্ধারিত ভোটকেন্দ্রের নাম ও অবস্থান।
নাহিদ ইসলাম তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে উল্লেখ করেন, এতে নির্বাচন দিনের আগে থেকেই ভোটাররা সহজে প্রস্তুতি নিতে পারবেন এবং বিভ্রান্তি কমবে।
পোস্টে বলা হয়, ওয়েবসাইটে পাওয়া যাবে একজন নাহিদ ইসলাম হয়ে উঠার পেছনের গল্পসমূহ, রাজনৈতিক জীবন এবং ঢাকা-১১ আসনের জনতার ইশতেহার।
ওয়েবসাইটটিতে ঢাকা-১১ আসনের ওয়ার্ডভিত্তিক দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের যোগাযোগ নম্বরও দেওয়া আছে। ফলে প্রয়োজন হলে সরাসরি সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলা যাবে। পাশাপাশি যাদের ইন্টারনেট ব্যবহার করতে সমস্যা হয়, তাদের জন্য রয়েছে কল সেন্টার সুবিধা। ফোন করেই ভোটকেন্দ্রসহ প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাবে।
ভোটার-সম্পর্কিত তথ্য ও সেবার জন্য ঢাকা-১১ আসনের ভোটারদের https://nahidfordhaka11.com/ ওয়েবসাইট ভিজিট এবং প্রয়োজনে হটলাইন নম্বর +৮৮০৯৬৪০১১৩৬২৪-এ যোগাযোগ করা যাবে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।