পুরুষদের সচেতন করতে জেন্ডার ভূমিকা পরিবর্তন কার্যক্রম অনুষ্ঠান মমতার পরশে শীতার্তদের পাশে বরগুনা জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার আমতলীর ৪নং হলদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী লিমন হাওলাদার পুরুষদের সচেতন করতে জেন্ডার ভূমিকা পরিবর্তন কার্যক্রম অনুষ্ঠান প্রকাশিত সংবাদের প্রতিবাদ: খাসজমি দখল ও ভূমি কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য... প্রতিশ্রুতি নয়,মানুষের ভালোবাসা নিয়ে কাজ করতে চান রুমান পঞ্চায়েত গৌরনদীতে জর্দা শামীমের সহযোগীদের আস্তানায় অভিযান, ৭ বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার নেছারাবাদে পে- স্কেল ফিক্সেশনের নামে টাকা উত্তোলনের অভিযোগে দুই প্রধান শিক্ষককে শোকজ ৭ নং ঢলুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী, সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী রুমান পঞ্চায়েত ৭ নং ঢলুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী, সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী রুমান পঞ্চায়েত ৭নং ঢলুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী, সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী রুমান পঞ্চায়েত বাউফল উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী আনিস বরগুনার বেতাগীতে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি অভিযোগ বরগুনায় ছাত্রদল নেতা আমান ও সানাউল্লাহ সানির অর্থায়নে লিংকনের কবরস্হান পাকাকরনের উদ্বোধন বরগুনায় অবৈধ ইঞ্জিন অয়েল প্যাকেজিং প্রতিষ্ঠানে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বরগুনায় অবৈধ ইঞ্জিন অয়েল প্যাকেজিং প্রতিষ্ঠানে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বরগুনা খাদ্য গুদামে চাল বিতরনে অনিয়ামের অভিযোগ আমতলীতে রাস্তার ইট তুলে নিয়ে গৃহ নির্মাণের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে বরগুনার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আয়শা সাথীর লেখা কবিতা "ফরিয়াদির প্রশ্ন" বরগুনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, স্বামী স্ত্রী সহ আহত ০৩ হোসনাবাদ ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব করার প্রত্যাশা পিয়ারা বেগমের কাকচিড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী গোলাম সরোয়ার বেতাগীর ৩ নং হোসনাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী পিয়ারা বেগম বরগুনার বেতাগীতে মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি বরগুনা পৌরসভাকে আধুনিক ও নাগরিকবান্ধব করার প্রত্যাশা সানাউল্লাহ সানির মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধ নির্মূলে তৎপর আদাবর থানার ওসি জাহিদ আমতলীতে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার জনসেবার প্রত্যয়ে মাঠে সক্রিয় সাবেক ছাত্রনেতা রাসেল খান বরিশালে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন টানা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি আমতলী থানার ইয়াকুব হোসাইন বরগুনায় ২৪ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার আমতলীতে পুলিশ স্টল দখলমুক্ত করার এক ঘণ্টা পর ফের দখলের অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে আমতলীতে স্বেচ্ছাসেবক দল নেতার দখলে মাদ্রাসার নিজস্ব স্টল আমতলীতে স্বেচ্ছাসেবক দল নেতার দখলে মাদ্রাসার নিজস্ব স্টল কলাপাড়ায় কিশোর গ্যাংয়ের বিস্তার, বাড়ছে জনমনে উদ্বেগ বেতাগীতে ৬৩ বছরেও মেলেনি বাবুল খানের বাবার পরিচয়  তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিষখালী নদী থেকে মাটি উত্তোলন করে ইটভাটায় নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে কক্সবাজারের টুপটুপ রিসোর্সে অগ্নিকান্ডে নিহত তিনজন আমতলীর একই পরিবারের বরগুনার আমতলীতে গ্যাস ট্যাবলেট খেয়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু অধ্যক্ষসহ তিন শিক্ষক নিয়মিত অনুপস্থিত, ব্যাহত হচ্ছে পাঠদান শিক্ষক নাকি পল্লী চিকিৎসক,দুই পেশায় একই ব্যক্তি কুয়াকাটায় শতবর্ষী বটবৃক্ষকে সংরক্ষিত ঘোষণা করে বিলবোর্ড স্থাপন বরগুনায় মাদক সেবন করে মা-বোনকে মারধর,০৬ মাসের কারাদণ্ড বরগুনায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে বিজিবি সদস্য সহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা বরগুনায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে বিজিবি সদস্য সহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা আমতলী স্কুল থেকে পদ্মগোখরা সাপের বাচ্চা উদ্ধার আমতলী স্কুল থেকে পদ্মগোখরা সাপের বাচ্চা উদ্ধার আমতলীতে ১৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার বরগুনায় ৪৩৫ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

তারিখ লোড হচ্ছে...

চুয়াডাঙ্গার সরোজগঞ্জে প্রতি হাটে দুই কোটি টাকার গুড় বিক্রি হয়

1769314251673

চুয়াডাঙ্গা সংবাদদাতা :

শীত এলেই চুয়াডাঙ্গার সরোজগঞ্জ যেন ফিরে পায় তার চিরচেনা রূপ। কুয়াশাভেজা ভোর থেকে খেজুর গুড়ের ঘ্রাণে মাতোয়ারা হয়ে ওঠে পুরো এলাকা। কয়েকশ বছরের পুরোনো ঐতিহ্যবাহী সরোজগঞ্জ গুড়ের হাটে এসময় জমে ওঠে প্রাণবন্ত বেচাকেনা। প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলে আসা এই হাট এখন জনপদের অর্থনীতির চালিকাশক্তিতেও রূপ নিয়েছে।

স্থানীয়রা জানান, প্রায় তিনশো বছর ধরে শীত মৌসুম এলেই সরোজগঞ্জে বসে খেজুর গুড়ের হাট। প্রতি সপ্তাহে সোমবার ও শুক্রবার বসা এই হাটে চুয়াডাঙ্গা জেলার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকার ও খুচরা ব্যবসায়ীরা ছুটে আসেন খাঁটি খেজুর গুড় কিনতে। প্রতিটি হাটে দেড় থেকে দুই কোটি টাকা পর্যন্ত গুড় কেনাবেচা হয়। পুরো মৌসুমে লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৫০ থেকে ৫৫ কোটি টাকা।

সরেজমিনে হাট ঘুরে দেখা যায়, চারদিকে শুধু হাঁকডাক আর দর কষাকষি। কোথাও মাটির ভাঁড়ে সাজানো ঝোলা গুড়, কোথাও নলেন পাটালির স্তূপ, আবার কোথাও ধামা ও কাঠায় সাজানো টাটকা গুড়। খেজুর গুড়ের মিষ্টি গন্ধে মুখর পুরো হাট। এখানকার গুড় স্বাদ, রং ও ঘ্রাণে অন্য যেকোনো এলাকার গুড় থেকে আলাদা হওয়ায় দেশজুড়ে রয়েছে এর বিশেষ কদর।

বর্তমানে মানভেদে খুচরা প্রতি কেজি গুড় ২৩০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ১২ থেকে ১৬ কেজি ওজনের প্রতি ভাঁড় গুড়ের দাম পড়ছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ৬০০ টাকা পর্যন্ত। এছাড়া রকমভেদে ৩০০ টাকা থেকে শুরু করে ৪৩০ টাকা পর্যন্ত নলেন পাটালি এই হাটে পাওয়া যায়।

পাইকারি ক্রেতারা বড় আকারে কিনে এসব গুড় সরবরাহ করছেন ঢাকা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, পাবনা, রাজশাহী, রংপুর, বরিশাল, সিলেট, খুলনা, ময়মনসিংহ, মাগুরা, রাজবাড়ী ও পঞ্চগড়সহ দেশের বিভিন্ন জেলায়।

চুয়াডাঙ্গা সদর উপজেলার সরাবাড়িয়া গ্রামের গুড় প্রস্তুতকারী সাজ্জাদ হোসেন জানান, খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে টিনের তৈরি বিশেষ জালায় রাখা হয়। পরে বড় চুলায় আগুনে জাল দিয়ে অনবরত নাড়াচাড়া করা হয়। রস শুকিয়ে আঠালো হলে ঘন ঘন নাড়াচাড়া করে গুড় তৈরি করা হয়। এরপর মাটির তৈরি ভাঁড়ে ভরে তা হাটে আনা হয়। এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত শ্রমসাধ্য হলেও এখানকার কারিগররা এখনও পুরোনো পদ্ধতিতেই গুড় তৈরি করে আসছেন।

হাটে গিয়ে দেখা যায়, কেউ সাইকেল, কেউ ভ্যানে আবার কেউ মাথায় করে গুড় এনে বসেছেন বিক্রির জন্য। ক্রেতারা দাঁড়িয়ে গুড়ের রং, ঘনত্ব ও ঘ্রাণ যাচাই করছেন। কেউ আবার নিজের বাড়ি কিংবা আত্মীয়স্বজনের জন্য আলাদা করে পছন্দের গুড় কিনে নিচ্ছেন।

পাবনা থেকে আসা ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, দাম একটু বেশি হলেও সরোজগঞ্জের গুড় একদম খাঁটি। এখানকার গুড়ের মান নিয়ে কোনো সন্দেহ নেই। তাই প্রতিবছর এখান থেকেই গুড় কিনি।

চুয়াডাঙ্গা সদর উপজেলার বালিয়াকান্দি গ্রামের জামাল উদ্দিন জানান, এবার তিনি ৩৫টি খেজুর গাছ থেকে রস সংগ্রহ করছেন। এসব গাছ থেকে প্রায় ৪০০ থেকে ৫০০ কেজি গুড় পাওয়া যাবে। প্রতিটি খেজুর গাছ থেকে এক মৌসুমে গড়ে ১০ থেকে ১২ কেজি গুড় উৎপাদন হয়। ৮০ থেকে ১০০ লিটার রস জাল দিয়ে তৈরি হয় প্রায় প্রায় ১০ কেজি গুড়।

স্থানীয় গুড় ব্যবসায়ী উজ্জ্বল কুমার অধিকারী বলেন, বংশপরম্পরায় শুনে আসছি সরোজগঞ্জের এই হাট প্রায় তিনশো বছরের পুরোনো। দেশের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী গুড়ের হাট হিসেবে এর পরিচিতি রয়েছে।

হাট পরিচালনাকারী মো. আলাউদ্দিন আলী বলেন, এই হাটে ঢাকা, চট্টগ্রামসহ সারাদেশ থেকেই ব্যাপারীরা আসেন। এছাড়া চুয়াডাঙ্গাসহ আশপাশের জেলার চাষিরা (খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরি যারা করেন) এখানে গুড় আনেন এবং বিক্রি করেন। বাপ-দাদার আমল থেকেই এই হাট পরিচালনার সঙ্গে জড়িত আছি। মুরুব্বিরা বলেন এটা ৩০০ বছরের পুরোনো হাট।

তিনি বলেন, আমাদের প্রতি হাটে দেড় থেকে দুই কোটি টাকার গুড় বেচাবিক্রি হয়। আমরা ক্রেতা-বিক্রেতাদের সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে থাকি।

চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় প্রায় ২ লাখ ৭২ হাজার খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা হচ্ছে। গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ হাজার ৭০০ মেট্রিক টন। পুরো মৌসুমে সরোজগঞ্জ হাটকে কেন্দ্র করে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মাসুদুর রহমান সরকার বলেন, এখানকার কৃষকরা অত্যন্ত যত্ন নিয়ে চিনিমুক্ত খাটি গুড় উৎপাদন করেন। ভেজাল রোধে আমরা নিয়মিত নজরদারি করছি। কেউ ভেজাল বা চিনিযুক্ত গুড় বিক্রি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

৭নং ঢলুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী, সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী রুমান পঞ্চায়েত

  হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ বরগুনা সদর উপজেলার ৭ নং ঢলুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক

আরও পড়ুন »

বাউফল উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী আনিস

  হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আনিসুর রহমান আনিস। তিনি জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির

আরও পড়ুন »

বরগুনার বেতাগীতে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি অভিযোগ

হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ছোপখালি জহুর উদ্দিন ফাজিল মাদ্রাসার ইতিহাসের প্রভাষক, মোঃ রুহুল আমিন চুন্নুর নারি কেলেঙ্কারি অভিযোগ পাওয়া যায়।গত

আরও পড়ুন »

বরগুনায় ছাত্রদল নেতা আমান ও সানাউল্লাহ সানির অর্থায়নে লিংকনের কবরস্হান পাকাকরনের উদ্বোধন

  হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ বরগুনায় পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব, বিএনপির নিবেদিতপ্রাণ মরহুম পারভেজ রেজা লিংকনের কবরস্থান পাকা

আরও পড়ুন »

বরগুনায় অবৈধ ইঞ্জিন অয়েল প্যাকেজিং প্রতিষ্ঠানে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

  হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ বরগুনা সদর উপজেলার বিসিক শিল্পনগরীতে অবৈধভাবে ইঞ্জিন অয়েল ও মবিল প্যাকেজিং এবং বাজারজাত করার অভিযোগে ‘গেইন সুপার’ নামের একটি প্রতিষ্ঠানে

আরও পড়ুন »

বরগুনায় অবৈধ ইঞ্জিন অয়েল প্যাকেজিং প্রতিষ্ঠানে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

  হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ বরগুনা সদর উপজেলার বিসিক শিল্পনগরীতে অবৈধভাবে ইঞ্জিন অয়েল ও মবিল প্যাকেজিং এবং বাজারজাত করার অভিযোগে ‘গেইন সুপার’ নামের একটি প্রতিষ্ঠানে

আরও পড়ুন »

বরগুনা খাদ্য গুদামে চাল বিতরনে অনিয়ামের অভিযোগ

  হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ বরগুনা সদর উপজেলা ৩ নং ফুলঝুড়ি ইউনিয়ন পরিষদে ভিজিডি চাউল বিতরণের অনিয়মের অভিযোগ।উপকার ভোগিরা ৩০ কেজি চাউল না পেয়ে ২৭/২৮

আরও পড়ুন »

আমতলীতে রাস্তার ইট তুলে নিয়ে গৃহ নির্মাণের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

আমতলীতে রাস্তার ইট তুলে নিয়ে গৃহ নির্মাণের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ বরগুনা জেলার আমতলী উপজেলার ৭ নং আড়পাঙ্গাসিয়া ইউনিয়নের ৩ নং

আরও পড়ুন »

বরগুনার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আয়শা সাথীর লেখা কবিতা “ফরিয়াদির প্রশ্ন”

  “ফরিয়াদির প্রশ্ন” আয়শা সাথী নিরবে ভাঙছে মানবতার দেয়াল- হাতিয়ার নয়, পশুত্ব আর লোলুপতার আঘাতে। খুনির বাস মানবতার বুলির অন্তরালে এখানে সাক্ষী হয় প্রতিটি ঘোষিত

আরও পড়ুন »

বরগুনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, স্বামী স্ত্রী সহ আহত ০৩

  বরগুনা প্রতিনিধিঃ বরগুনার বড় বালিয়াতলী এলাকায় জমিজমা ও টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ তিনজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ সময় একটি মোটরসাইকেল

আরও পড়ুন »
Swadesh Properties Limited
সর্বশেষ সংবাদ