বরগুনায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে বিজিবি সদস্য সহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা বরগুনায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে বিজিবি সদস্য সহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা আমতলী স্কুল থেকে পদ্মগোখরা সাপের বাচ্চা উদ্ধার আমতলী স্কুল থেকে পদ্মগোখরা সাপের বাচ্চা উদ্ধার আমতলীতে ১৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার বরগুনায় ৪৩৫ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ বেতাগীতে পঞ্চম শ্রেণির ছাত্রীর দাঁত ভাঙার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল গ্রেফতার আমতলী থেকে উদ্ধার করা ১৪টি পদ্মগোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত জাগোনারীর ব্যতিক্রমধর্মী উদ্যেগ,সন্তুষ্ট এলাকাবাসী বরগুনায় পুরুষদের সচেতন করতে জাগোনারীর ব্যতিক্রমধর্মী উদ্যোগ ভারতীয় চোরাই মালসহ বরগুনার বাকি শিকদার গ্রেফতার বরগুনায় বিএনপি নেতার বিরুদ্ধে আদালতে ধর্ষণ মামলা বরগুনায় হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে যুবদল নেতা মিলন মেম্বার সহ ০৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা বরগুনায় ৩৫ বছর ধরে সম্পত্তি দখল করে রাখার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ৪ নং কেওড়াবুনিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে সাইফুল ইসলাম সুমনের মতবিনিময় কাঠালিয়া প্রেসক্লাবের তিন সদস্য বহিষ্কার বামনায় ১৩ পিস ইয়াবাসহ দুই জন গ্রেফতার বরগুনায় ১৯ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার বরগুনার আমতলীতে গাঁজাসহ যুবক গ্রেফতার আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ নারী ও কিশোর আটক বরগুনায় মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার দাবিতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল বরগুনায় ডিবির অভিযানে ১০৯ পিস ইয়াবা সহ ০৩ জন গ্রেফতার বরগুনায় চাচাকে দা দিয়ে কুপিয়ে জখম করা পোস্ট অফিস কর্মচারী মামুনের বিরুদ্ধে মামলা বরগুনায় ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, থানায় এজাহার জমি সংক্রান্ত বিরোধের কারণে চাচাকে আঘাত করে গুরুতর যখম করেছেন ভাতিজা বরগুনায় হাসপাতাল থেকে মোবাইল ও টাকা চুরির অভিযোগে যুবক আটক আমতলীতে ১৫ টাকার চালের কার্ড নবায়নে ২০০ টাকা আদায়ের অভিযোগ ভোলায় মাদক,ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা বরগুনায় চুরি করতে গিয়ে জনতার হাতে আটক, যুবকের ৬ মাসের কারাদণ্ড কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙ্গার অভিযোগ বরগুনার আমতলীতে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ বরগুনার তালতলী ভূমি অফিসের কানুনগো সজলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ বরগুনায় পুরুষদের সচেতন করতে জেন্ডার ভূমিকা পরিবর্তন কার্যক্রম বরগুনায় ঘরের তালা ভেঙে টাকা,স্বর্ণালংকার ও মালামাল লুট বরগুনায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল বেতাগীতে স্বর্ণকার থেকে ‘সর্বরোগ বিশেষজ্ঞ’,  চিকিৎসা নিয়ে প্রশ্ন মাদক ও অনলাইন জুয়ার বিস্তারে তরুণ প্রজন্ম ধ্বংসের পথে মির্জাগঞ্জে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ কোচিং বাণিজ্য বন্ধে কঠোর নীতিমালা, শিক্ষকদের কোচিং বাণিজ্যে নিষেধাজ্ঞা বাকেরগঞ্জে সরকারের ১৮০ দিনের উন্নয়ন কার্যক্রম তুলে ধরলেন এমপি বরগুনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প কুয়াকাটায় ২০ ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার কুয়াকাটায় ২০ ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার বরগুনায় অবৈধ পিস্তল ও গুলি উদ্ধার,পুলিশ সুপারের প্রেস ব্রিফিং বরগুনা জেলা প্রশাসক কর্তৃক সাপ্তাহিক গণশুনানি গ্রহণ তালতলীতে পিস্তল ও গুলিসহ  আটক-০৫ জন পাথরঘাটায় কাকচিড়া ও চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির উদ্যোগে মতবিনিময় সভা বরগুনায় পানিতে ডুবে কিশোরী নিখোজ বরগুনায় আদালতের রায়ের অপব্যবহার করে জমি দখলের চেষ্টা ও হুমকি প্রদান গ্রাম আদালতে ফিরেছে স্বস্তি, কমছে ভোগান্তি বাড়ছে নাগরিক সেবা

তারিখ লোড হচ্ছে...

‘হ্যাঁ’র পক্ষে সরকারি কর্মকর্তাদের প্রচার চালাতে আইনগত বাধা নেই

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট বিষয়ক প্রচার কার্যক্রমের মূখ্য সমন্বয়ক প্রফেসর আলী রীয়াজ আজ সিলেটের বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন। ছবি : বাসস

গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের সামনে কোনও আইনগত বাধা নেই বলে সাফ জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট বিষয়ক প্রচার কার্যক্রমের মূখ্য সমন্বয়ক প্রফেসর আলী রীয়াজ।

তিনি বলেন,জুলাইতে যারা রক্ত দিয়েছেন, যাদের বেওয়ারিশ লাশ এখনো খুঁজে ফিরছেন তাদের স্বজনরা, তারা শুধু মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছিলেন। সেই অধিকার প্রতিষ্ঠার পথে একটি বড় ধাপ এই গনভোট। বিদ্যমান সংবিধান, আরপিও, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫ কিংবা এই গণভোট সংক্রান্ত অধ্যাদেশের কোথাও বলা নেই যে প্রজাতন্ত্রের কর্মচারীরা ইতিবাচক পরিবর্তনের পক্ষে কথা বলতে পারবেন না। প্রচারণায় আইনগত বাধা আছে এমন কোনো রেফারেন্স কেউ দেখাতে পারবে না। যারা এ বিষয়ে বাধা আছে বলে প্রচার করছে, তারা ভিন্ন উদ্দেশ্য নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।

সরকারি কর্মকর্তারা নৈতিকভাবে গণভোটের পক্ষে প্রচার করতে পারেন কিনা এমন প্রশ্ন যারা তুলছেন তাদের উদ্দেশ্যে আলী রীয়াজ পালটা প্রশ্ন রাখেন, ‘আপনারা কোন নৈতিকতার কথা বলছেন- যে নৈতিকতা তাজা তরুণদের রক্তকে, তাদের আত্মদানকে অস্বীকার করে?’

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশে সিলেটের বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শনিবার সকালে সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে সিলেট বিভাগীয় প্রশাসন এ সভার আয়োজন করে। বিভাগীয় সদর এবং জেলা ও উপজেলায় কর্মরত সরকারী কর্মকর্তা,বেসরকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন।

ছবি : বাসস

বর্তমান অন্তর্বর্তী সরকারকে যারা তত্ত্বাবধায়ক সরকার বিবেচনা করে তাদের দৃষ্টিভঙ্গির সমালোচনা করে বিশেষ সহকারী বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বৈধতা, তার ওপর দাঁড়িয়ে আছে এই অন্তর্বর্তী সরকার। এটা মোটেই কোনো তত্ত্বাবধায়ক সরকার নয়। তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার তিনটি ম্যান্ডেট নিয়ে কাজ করছে-সংস্কার, বিচার ও নির্বাচন। নির্বাচন সরকার আয়োজন করে না; অনুকূল পরিবেশ তৈরি করে সরকার, আর নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। একইভাবে বিচারও আদালত পরিচালনা করবে, সরকার শুধু বিচার প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে সহায়ক পরিবেশ নিশ্চিত করছে। তাই সরকারের মূল ম্যান্ডেটই হলো রাষ্ট্র সংস্কার।

তিনি বলেন, অনেকে দাবি করেন এমন গণভোট এর আগে কোথাও হয়নি উল্লেখ করে আলী রীয়াজ বলেন, এর আগে ১৯৭২ থেকে ২০২৪ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে ৪৮ টি গণভোট হয়েছে, তার অধিকাংশ ক্ষেত্রে সরকার গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। সুতরাং আন্তর্জাতিকভাবে এটা গ্রহণযোগ্য ব্যবস্থা, নৈতিকভাবে এটা আমাদের কর্তব্য ও দায়িত্ব এবং আইনগত ভাবে এতে কোনো বাধা নেই।

আলী রীয়াজ বলেন, বিগত স্বৈরতান্ত্রিক ব্যবস্থার যাঁতাকলে যারা পিষ্ট হয়েছেন, অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে প্রাণ দিয়েছেন, জেলুজুলুমুনিপীড়ন সহ্য করেছেন, গুমের শিকার হয়েছেন, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তারা আমাদের হাতে একটা দায়িত্ব দিয়ে গেছেন। এই দায়িত্ব হলো, আগামী দিনে বাংলাদেশ যেন একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থায় উন্নীত হতে পারে তার জন্য যেন আমরা দায়িত্ব পালন করি।

বিদ্যমান রাষ্ট্রব্যবস্থায় প্রধানমন্ত্রীর অপরিমেয় একক ক্ষমতার কথা উল্লেখ করে আলী রীয়াজ বলেন, ২০১১ সালে তৎকালীন সরকার সংবিধান সংশোধনের জন্য যে কমিটি তৈরি করেছিল, সেই কমিটি ২৫টি বৈঠক করে সিদ্ধান্ত নেয় যে কিছু পরিবর্তনসহ তত্ত্বাবধায়ক সরকার অব্যাহত থাকবে। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে কমিটির একটি মাত্র বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়। পুরো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল হয়ে যায় একজন মাত্র ব্যক্তির ইচ্ছায়।

তিনি বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন, কর্ম কমিশন অথবা বিচারপতি নিয়োগ রাষ্ট্রপতির করার কথা থাকলেও বাস্তবে এর সবকিছুই প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুসারে হয়।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, একক ব্যক্তির কর্তৃত্ব আর সংবিধান নিয়ে এই ছেলেখেলা বন্ধ করার জন্যই জুলাই সনদ এবং গণভোটের আয়োজন করা হয়েছে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, আগের ফ্যাসিবাদী শাসকের আর ফেরার সম্ভাবনা নেই, কিন্তু ফ্যাসিবাদ ফেরার সম্ভাবনা আছে যদি আমরা রাস্তা বন্ধ না করি। চব্বিশের গণ অভ্যুত্থানে অনেক বাবা- মায়ের সন্তান প্রাণ হারিয়েছে। আগামীবার যদি ফ্যাসিবাদ ফিরে আসে তাহলে আমার আপনার সন্তানের প্রাণ যেতে পারে। তিনি বলেন, ফ্যাসিবাদের ফিরে আসার এই চক্রকে ভেংগে দিতেই এবারের গণভোট হচ্ছে।

মনির হায়দার বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আমাদের যে প্রধান আকাঙ্ক্ষা ছিল তা বাস্তবায়নের লক্ষ্যেই কিন্ত এই গনভোট। তিনি বলেন, স্বাধীনতার ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধের যে লক্ষ্যের কথা বলা হয়েছিল, পরবর্তীকালে সেই উদ্দেশ্য আর লক্ষ্যের কথা সংবিধানের মূলনীতিতে আর রাখা হয়নি। ঘোষণাপত্রে উল্লেখিত সেই সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার তথা ইনসাফ, স্বাধীনতার এই ৫৪ বছর পরও আমরা প্রতিষ্ঠা করতে পারিনি।

এবারের গণভোট স্বাধীনতার সেই মূল চেতনার আলোকে দেশ গড়ার পথে একটি সুবর্ণ সুযোগ উল্লেখ করে মনির হায়দার এই সুযোগ সবাই যেন কাজে লাগাতে পারে সে লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি ধর্মসচিব মোঃ কামাল উদ্দিন গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচার করা প্রজাতন্ত্রের কর্মচারীদের দায়িত্ব উল্লেখ করে বলেন গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে আমরা আমাদের সন্তানদের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে পারব।

সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী এবং বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার নাজির আহমদ।

সভায় সিলেট বিভাগের জেলাসমূহের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরের শীর্ষস্থানীয় কর্মকর্তা, ধর্মীয় নেতা, সুশীল সমাজ, ব্যবসায়ী এবং এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Leave a Comment

ভারতীয় চোরাই মালসহ বরগুনার বাকি শিকদার গ্রেফতার

  বরগুনা প্রতিনিধিঃ ভারতীয় চোরাই মাল সহ বাকি সিকদার নামে এক চোরা কারবারি গ্রেফতার। গত রাত দুটোর সময় ট্রাক ভর্তি করে, বরগুনার কাকচিড়া থেকে চোরাই

আরও পড়ুন »

বরগুনায় বিএনপি নেতার বিরুদ্ধে আদালতে ধর্ষণ মামলা

  বরগুনা প্রতিনিধি: বরগুনায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। ভুক্তভোগী নারী মোছা. শিউলি বেগম (৪২) বরগুনার নারী

আরও পড়ুন »

বরগুনায় হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে যুবদল নেতা মিলন মেম্বার সহ ০৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা

  বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের ছোট তালতলী এলাকায় বসতঘরে প্রবেশ করে হামলা, ভাঙচুর, লুটপাট ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ছয়জনের

আরও পড়ুন »

বরগুনায় ৩৫ বছর ধরে সম্পত্তি দখল করে রাখার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

  হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ বরগুনায় সুভাষ চন্দ্র ঘোষ ও স্বপন চন্দ্র ঘোষ নামের দুই ভাইয়ের বিরুদ্ধে পৈত্রিক ও খরিদসূত্রে পাওয়া সম্পত্তি দীর্ঘদিন ধরে দখলে

আরও পড়ুন »

৪ নং কেওড়াবুনিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে সাইফুল ইসলাম সুমনের মতবিনিময়

  হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ বরগুনা সদর উপজেলার ৪ নম্বর কেওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বরগুনা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম সাইফুল

আরও পড়ুন »

কাঠালিয়া প্রেসক্লাবের তিন সদস্য বহিষ্কার

কাঠালিয়া প্রেসক্লাবের তিন সদস্য বহিষ্কার কাঠালিয়া প্রতিনিধিঃ শৃঙ্খলা ভঙ্গ, বিশৃঙ্খলা সৃষ্টি, ক্লাবের মর্যাদা ক্ষুণ্ন করে অসৎ উদ্দেশ্যে নিয়মবহির্ভূতভাবে একই নামে পৃথক কমিটি গঠন,দীর্ঘদিন মাসিক চাঁদা

আরও পড়ুন »

বামনায় ১৩ পিস ইয়াবাসহ দুই জন গ্রেফতার

বামনায় ১৩ পিস ইয়াবাসহ দুই জন গ্রেফতার হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ বরগুনার বামনায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার

আরও পড়ুন »

বরগুনায় ১৯ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

  হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নে অভিযান চালিয়ে ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ খোকন বয়াতী (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে

আরও পড়ুন »

বরগুনার আমতলীতে গাঁজাসহ যুবক গ্রেফতার

বরগুনার আমতলীতে গাঁজাসহ যুবক গ্রেফতার হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ বরগুনার আমতলীতে বিশেষ অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ মোঃ শরীফ হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার

আরও পড়ুন »

আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ নারী ও কিশোর আটক

  হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ বরগুনার আমতলীতে বিশেষ অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ১০ হাজার ৫৬৫ টাকা উদ্ধার

আরও পড়ুন »
Swadesh Properties Limited
সর্বশেষ সংবাদ
Language Change