গাইবান্ধা ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাইবান্ধা প্রেসক্লাবে মতবিনিময় সভায় বক্তারা ‘একমাত্র ইসলামই প্রকৃত স্বাধীনতার গ্যারান্টি’ রাষ্ট্র ব্যবস্থার সংস্কার,বাক-স্বাধীনতা,মুক্তগণমাধ্যম এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
হেযবুত তওহীদ গাইবান্ধাজেলা শাখার আয়োজনে মঙ্গলবার (৯সেপ্টেম্বর২০২৫) সকাল ১০.০০টায় গাইবান্ধা প্রেস ক্লাবে এই বৈঠক অনুষ্ঠিতহয়।
জেলার সাংবাদিক,গণমাধ্যমব্যক্তিত্ব, শিক্ষক,বুদ্ধিজীবী,আইনজীবি ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় অংশ নিয়ে তাদের মতামত প্রকাশ করেন।
হেযবুত তওহীদের গাইবান্ধা জেলা শাখার সভাপতি জাহিদ হাসান মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের যুগ্মসাধারণ সম্পাদক ও দৈনিক বজ্রশক্তির সম্পাদক এসএম সামসুল হুদা।
তিনি তার বক্তব্যে তওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা তুলে ধরে বলেন,“একটি রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা নির্ভরকরে সেই রাষ্ট্রের গৃহীত ব্যবস্থার উপর।
সিস্টেম যদি ত্রুটিপূর্ণহয়, তবে সেখানে শান্তি আসতেপারেনা। ইতিহাসসাক্ষী,মানবসৃষ্টকোনোমতবাদই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি,বরং অন্যায় ও সংঘাত সৃষ্টি করেছে। একমাত্র স্রষ্টার জীবন ব্যবস্থাই ন্যায়,সাম্য ও সুবিচার প্রতিষ্ঠা করতে পারে। আল্লাহরদেওয়া নীতিতেই নিহিত আছে প্রকৃত বাক-স্বাধীনতা এবং স্বচ্ছ ও মুক্তগণমাধ্যমের অঙ্গীকার। একমাত্র ইসলাম ইপ্রকৃত বাক-স্বাধীনতার গ্যারান্টি দিতে পারে।”
তিনি পবিত্র কোরানের বিভিন্ন আয়াতের উদ্ধৃতি তুলে ধরে জনগণের বাক-স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার বুনিয়াদিনীতির বিষয়ে বলেন,গণমাধ্যমের দায়িত্ব হলো সত্যযাচাই করে তথ্য প্রচার করা। মিথ্যাপ্রচার,পরনিন্দা,অপবাদ,উপহাসমূলক বক্তব্য,কিংবা গোপন গোয়েন্দা গিরি -এসব আচরণ ইসলামে স্পষ্টভাবে নিষিদ্ধ। তাই আল্লাহর নির্দেশিতনীতিগুলোই গণমাধ্যমকে করবে নিরপেক্ষ,স্বচ্ছ ও জনগণের আস্থাভাজন।
তিনি তওহীদ অর্থাৎ আল্লাহর হুকুমের ভিত্তিতে আধুনিক রাষ্ট্রনীতি,রাজনৈতিক দল, বিচারব্যবস্থা,মসজিদ ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা,আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনী, গণমাধ্যম,মন্ত্রিপরিষদ,নারীরমর্যাদাওভূমিকা,অন্য ধর্মের প্রতি দৃষ্টভঙ্গী,আইনসভা, সামাজিক সুরক্ষা ইত্যাদিকেমন হবে তার একটি পূর্ণাঙ্গ চিত্রতুলে ধরেন।

হেযবুত তওহীদের গাইবান্ধা জেলার সাবেক সভাপতি আরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে মতবিনিময় করেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি অমিতাভদাসহিমুন,সাধারণসম্পাদক এটিএন নিউজের গাইবান্ধা প্রতিনিধি ইদ্রিস উজ্জামানমোনা,দৈনিক সংগ্রামের প্রতিনিধি ও প্রেসক্লাবের সহ-সভাপতি জোবায়েরআলী, সহ-সভাপতি আ.স.মরেজাউন্নবী রাজু, ডিবিসি নিউজের প্রতিনিধি রিকতুপ্রসাদ, এশিয়ান টিভির প্রতিনিধি খালেদ হোসেন,বাংলাভিশনের প্রতিনিধি ফিরোজকবির মিলন, আনন্দ টিভির মিলন খন্দকার,স্টারনিউজের হেদায়েতুল ইসলাম বাবু,আমাদের সময়ের খাইরুল ইসলাম সহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হেযবুত তওহীদের রংপুর বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীম,সাবেক বিভাগীয় সভাপতি আশেকমাহমুদ,গাইবান্ধা জেলাসহ-সভাপতি তাজুল ইসলাম,সদর উপজেলা সভাপতি সোহরাব হোসেন শিরল,সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন খান প্রমুখ।
উল্লেখ্য,গত ২৪ ডিসেম্বর২০২৪ইং জাতীয় সংসদে সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে ‘তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’র উপর একটি লিখিত প্রস্তাবনা দাখিল করে সংগঠনটি। এরপর থেকে সারা দেশে সভা-সমাবেশ-সেমিনার করে জাতির সামনে এর পূর্ণাঙ্গ রূপ তুলে ধরছেহেযবুততওহীদ।



