
বর্তমান খবর,কাশিয়ানী প্রতিনিধি:
গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত ও অপর ২৮ জন আহত হয়েছে। মারাত্মক আহত ১৮জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। ওই মহাসড়কে প্রায় আড়াই ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। নিহত ও আহতদের উদ্ধার কাজ চলছে।

কাশিয়ানী থানার অফিসার ইন চার্জ(ওসি) খন্দোকার হাফিজুর রহমান জানান, খুলনার মংলা থেকে ছেড়ে আসা বলেশ্বর পরিবহনের একটি বাস চট্টগ্রাম যাওয়ার পথে ঘটনাস্থলে অপর দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের ড্রাইভার সহ ৩জন নিহত ও অপর ২৮জন আহত হয়।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।