বরগুনায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে বিজিবি সদস্য সহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা বরগুনায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে বিজিবি সদস্য সহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা আমতলী স্কুল থেকে পদ্মগোখরা সাপের বাচ্চা উদ্ধার আমতলী স্কুল থেকে পদ্মগোখরা সাপের বাচ্চা উদ্ধার আমতলীতে ১৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার বরগুনায় ৪৩৫ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ বেতাগীতে পঞ্চম শ্রেণির ছাত্রীর দাঁত ভাঙার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল গ্রেফতার আমতলী থেকে উদ্ধার করা ১৪টি পদ্মগোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত জাগোনারীর ব্যতিক্রমধর্মী উদ্যেগ,সন্তুষ্ট এলাকাবাসী বরগুনায় পুরুষদের সচেতন করতে জাগোনারীর ব্যতিক্রমধর্মী উদ্যোগ ভারতীয় চোরাই মালসহ বরগুনার বাকি শিকদার গ্রেফতার বরগুনায় বিএনপি নেতার বিরুদ্ধে আদালতে ধর্ষণ মামলা বরগুনায় হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে যুবদল নেতা মিলন মেম্বার সহ ০৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা বরগুনায় ৩৫ বছর ধরে সম্পত্তি দখল করে রাখার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ৪ নং কেওড়াবুনিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে সাইফুল ইসলাম সুমনের মতবিনিময় কাঠালিয়া প্রেসক্লাবের তিন সদস্য বহিষ্কার বামনায় ১৩ পিস ইয়াবাসহ দুই জন গ্রেফতার বরগুনায় ১৯ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার বরগুনার আমতলীতে গাঁজাসহ যুবক গ্রেফতার আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ নারী ও কিশোর আটক বরগুনায় মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার দাবিতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল বরগুনায় ডিবির অভিযানে ১০৯ পিস ইয়াবা সহ ০৩ জন গ্রেফতার বরগুনায় চাচাকে দা দিয়ে কুপিয়ে জখম করা পোস্ট অফিস কর্মচারী মামুনের বিরুদ্ধে মামলা বরগুনায় ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, থানায় এজাহার জমি সংক্রান্ত বিরোধের কারণে চাচাকে আঘাত করে গুরুতর যখম করেছেন ভাতিজা বরগুনায় হাসপাতাল থেকে মোবাইল ও টাকা চুরির অভিযোগে যুবক আটক আমতলীতে ১৫ টাকার চালের কার্ড নবায়নে ২০০ টাকা আদায়ের অভিযোগ ভোলায় মাদক,ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা বরগুনায় চুরি করতে গিয়ে জনতার হাতে আটক, যুবকের ৬ মাসের কারাদণ্ড কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙ্গার অভিযোগ বরগুনার আমতলীতে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ বরগুনার তালতলী ভূমি অফিসের কানুনগো সজলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ বরগুনায় পুরুষদের সচেতন করতে জেন্ডার ভূমিকা পরিবর্তন কার্যক্রম বরগুনায় ঘরের তালা ভেঙে টাকা,স্বর্ণালংকার ও মালামাল লুট বরগুনায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল বেতাগীতে স্বর্ণকার থেকে ‘সর্বরোগ বিশেষজ্ঞ’,  চিকিৎসা নিয়ে প্রশ্ন মাদক ও অনলাইন জুয়ার বিস্তারে তরুণ প্রজন্ম ধ্বংসের পথে মির্জাগঞ্জে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ কোচিং বাণিজ্য বন্ধে কঠোর নীতিমালা, শিক্ষকদের কোচিং বাণিজ্যে নিষেধাজ্ঞা বাকেরগঞ্জে সরকারের ১৮০ দিনের উন্নয়ন কার্যক্রম তুলে ধরলেন এমপি বরগুনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প কুয়াকাটায় ২০ ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার কুয়াকাটায় ২০ ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার বরগুনায় অবৈধ পিস্তল ও গুলি উদ্ধার,পুলিশ সুপারের প্রেস ব্রিফিং বরগুনা জেলা প্রশাসক কর্তৃক সাপ্তাহিক গণশুনানি গ্রহণ তালতলীতে পিস্তল ও গুলিসহ  আটক-০৫ জন পাথরঘাটায় কাকচিড়া ও চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির উদ্যোগে মতবিনিময় সভা বরগুনায় পানিতে ডুবে কিশোরী নিখোজ বরগুনায় আদালতের রায়ের অপব্যবহার করে জমি দখলের চেষ্টা ও হুমকি প্রদান গ্রাম আদালতে ফিরেছে স্বস্তি, কমছে ভোগান্তি বাড়ছে নাগরিক সেবা

তারিখ লোড হচ্ছে...

রংপুরে ভূমি অধিগ্রহণের কারনে আটকে আছে অনুমোদিত ৪টি অর্থনৈতিক অঞ্চল

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সংগৃহীত ছবিতে তার পরিবারের অন্যান্য সদস্যদের দেখা যাচ্ছে। ছবি সংগৃহীত

# উন্নয়ন বৈষম্য কমাতে পারে চারটি অর্থনৈতিক অঞ্চল,# বেড়েছে কর্মহীন মানুষের সংখ্যা,# কৃষির উপর নির্ভরশীল উত্তরের অর্থনীতি

বর্তমান খবর,রংপুর ব্যুরো:

বায়ান্নর ভাষা আন্দোলন এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধসহ সকল আন্দোলন ও সংগ্রামে রংপুর বিভাগের মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও উন্নয়নের ক্ষেত্রে বঞ্চিত হয়েছে। একাত্তরের শুরুতে ৩ মার্চ শহীদ হন কিশোর শংকু সমজদার। তিনি দেশের প্রথম শহীদ। শহীদ শংকু সমজদারের জন্মভূমি রংপুর। ২৪ মার্চ নিসবেতগঞ্জ এলাকায় পাকিস্তানি বাহিনীর একটি জিপ গাড়িতে হামলা করে অস্ত্র ছিনিয়ে নিয়ে আব্বাসী নামে এক সেনাসদস্যকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন স্থানীয় শাহেদ আলী নামে এক মাংস বিক্রেতা। এ নিয়ে গোটা শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পাকিস্তানি সেনাবাহিনী ক্রোধে ফেটে পড়ে। রংপুরের স্বাধীনতাকামী মানুষও ক্যান্টনমেন্ট ঘেরাওয়ে প্রস্তুতি নিতে থাকে। ২৮ মার্চ বাঁশের লাঠি, তীর-ধনুক, দা-কুড়াল, বল্লম নিয়ে ক্যান্টনমেন্ট ঘেরাও করার নজির বিশ্বে আর কোনো দেশে নেই। এটি ছিল মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে সাহসিকতার এক বিরল ঘটনা। ২৮ মার্চ ক্যান্টনমেন্ট ঘেরাওয়ের জন্য বিভিন্ন হাট-বাজার ও এলাকায় ঢোল পিটিয়ে জানিয়ে দেওয়া হয় দিনক্ষণ।

বাঙালির মুক্তি আন্দোলনের প্রচারে মেলে অভ‚তপূর্ব সাড়া। ১৯৭১ সালের ২৮ মার্চ রবিবার সকাল থেকে রংপুরের বিভিন্ন এলাকার মানুষ সংগঠিত হতে থাকে। রংপুর সদর, গঙ্গাচড়া, বদরগঞ্জ, মিঠাপুকুর উপজেলাসহ বিভিন্ন এলাকা থেকে ছাত্র, কৃষক, দিনমজুরসহ বিভিন্ন ধর্ম-বর্ণ নির্বিশেষে সব পেশার মানুষ দা, কোদাল, কুড়াল, বর্শা, বল্লম হাতে নিসবেতগঞ্জ এলাকায় একত্রিত হন। আদিবাসী সাঁওতালরা তীর-ধনুক হাতে ক্যান্টনমেন্ট ঘেরাও করতে আসে। সকাল ১১টার দিকে হাজার হাজার মানুষ ক্যান্টনমেন্টের দিকে এগিয়ে যেতে থাকলে পাকিস্তানি সেনাবাহিনী মেশিনগান দিয়ে গুলি ছুড়ে। এতে মাত্র ৫ মিনিটে এলাকাটি স্তব্ধ হয়ে যায়।

হাজার হাজার মরদেহ পড়ে থাকে মাঠে। ছড়িয়ে-ছিটিয়ে থাকা মরদেহগুলো একখানে জড়ো করে পুড়িয়ে ফেলা হয়। তখনও যেসব মানুষ বেঁচে ছিলেন তাদের বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়। অথচ সেই রংপুর অঞ্চলের মানুষ বঞ্চিত হয়েছে উন্নয়ন থেকে। হয়েছে বৈষম্যের শিকার। চব্বিশের জুলাই অভ্যুত্থানের মধ্যদিয়ে বৈষম্যহীন নতুন বাংলাদেশে উন্নয়নে এগিয়ে যাবে রংপুর অঞ্চল, এমনটাই দাবি শহীদ আবু সাঈদের রংপুর বিভাগের মানুষের।

গত ১৬ বছরে কাক্সিক্ষত উন্নয়ন এবং বরাদ্দ থেকে বরাবরই বঞ্চিত ছিল এই অঞ্চল। এজন্য বর্তমান অন্তর্বর্তীকালিন সরকারের প্রতি এ অঞ্চলের দারিদ্রতা বিমোচনে থমকে থাকা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা ও শিল্পায়নে গুরুত্বারোপ করার জোর দাবি উঠেছে। পিছিয়েপড়া রংপুরের মানুষ বলেন, বরাদ্দ বৈষম্যের শিকার হয়ে রংপুর বিভাগে শুধু দরিদ্র মানুষের সংখ্যাই বাড়েনি, বেড়েছে কর্মহীন মানুষও।

দীর্ঘদিনেও হয়নি কাক্সিক্ষত শিল্পায়ন। ফলে কৃষির ওপর নির্ভর করে চলছে উত্তরাঞ্চলের জনগোষ্ঠীর অর্থনীতি। বিগত সরকার চারটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার অনুমোদন দিলেও আটকে আছে ভূমি অধিগ্রহণ কার্যক্রম। অথচ একই সময়ে ঢাকা ও চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চলগুলোতে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। নীলফামারীতে উত্তরা ইপিজেড ছাড়া দীর্ঘ সময়ে রংপুর অঞ্চলে গড়ে উঠেনি ভারি কোনো শিল্প কলকারখানা। এখনও এই অঞ্চলের শিল্প আটকে আছে কিছু চালকল, পাট ও ক্ষুদ্র শিল্পে। ফলে বিভাগের ৭০ শতাংশ মানুষকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষি অর্থনীতির উপর নির্ভর করতে হচ্ছে।

জানা যায়,দিনাজপুরে ৩০৮ একর জমির মধ্যে অধিগ্রহণ হয়েছে মাত্র ৮৭ একর। এছাড়া পঞ্চগড়ে ২৫০ একরের মধ্যে ১৮৭ একর ও নীলফামারীতে ১০৬ একর জমি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। আর কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য ১৪৯ একর জমি বরাদ্দ দেয়া হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। শুধু তাই নয়, ২০১৯ সালে রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা পাড়ে ২৫৪ দশমিক ২৩ একর জমির উপর বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কার্যক্রম শুরু হলেও শেষ পর্যন্ত সেটি আর আলোর মুখ দেখেনি। এরপর ২০২৪ সালে কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের হয়বৎ খাঁ মৌজায় ২৫৪ একর খাস জমিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নিয়েছিল বিগত সরকার। এজন্য জমি নির্বাচনের কাজ চ‚ড়ান্ত করে সংশ্লিষ্ট দপ্তরে এ সংক্রান্ত পত্র প্রেরণ করা হয়। কিন্তু পরবর্তীতে বাস্তবায়ন প্রক্রিয়া হোঁচট খেয়ে থমকে যায় লালফিতায় বাঁধা অর্থনৈতিক অঞ্চলের স্বপ্ন।

শিল্প উদ্যোক্তাদের অভিযোগ, বিগত সরকার দ্রæত অর্থনৈতিক উন্নয়নে পিছিয়ে থাকা অঞ্চলগুলোতে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ নিলেও রংপুর অঞ্চলে সেই দৃশ্য প্রতিফলিত হয়নি। এই অঞ্চলে চারটি অর্থনৈতিক অঞ্চল অনুমোদন পেলেও আটকে আছে ভ‚মি অধিগ্রহণেই। শেখ হাসিনা নির্বাচনের আগে রংপুরে এসে পুত্রবধু পরিচয় দিলেও রংপুরের মানুষের প্রতি ন্যায্যতা দেখাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। শেখ হাসিনার শাসনামলে রংপুর বিভাগের মানুষকে শুধু আশ্বাসের বেড়াজালে আবদ্ধ করে রাখা ছাড়া কিছুই হয়নি। অথচ একই সময়ে ঢাকা ও চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চলগুলোকে চাঙ্গা করেছে বিগত সরকার।

এই বৈষম্য দূর করার জন্য বর্তমান অন্তবর্তীকালিন সরকারকে কাজ করতে হবে। উদ্যোগ নিতে হবে যাতে আবু সাঈদের রংপুর বিভাগ আর পিছিয়ে না থাকে এবং বৈষম্যের ফাঁদে না পড়ে। আরিফা সুলতানা নামে নারী বলেন, বিভাগীয় নগরী হিসেবে রংপুরে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। বাজেটগুলোতে রংপুরের প্রতি যে বৈষম্য করা হয়েছে, তা ছিল চরম অবহেলার সামিল। আমরা ভেবেছিলাম অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মধ্যদিয়ে রংপুর বিভাগ বদলে যাবে। কিন্তু বাস্তবতায় তা হয়ে উঠেনি, বরং উন্নয়নের জন্য বরাদ্দ মিললেও বিভিন্ন জটিলতা দেখিয়ে কাজ হয়নি। অন্তর্বর্তীকালিন সরকার যদি রংপুরের প্রতি সুনজর দেয় তাহলে বৈষম্য দূর করা সম্ভব হবে।

রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আকবর হোসেন বলেন, রংপুরে অর্থনৈতিক জোন স্থাপন হলে এখানে শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র হবে প্রসারিত। সর্বোপরি এ অঞ্চলে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে। আর উদ্যোক্তা সৃষ্টি হলে বাড়বে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান। কর্মসংস্থান হবে হাজার হাজার বেকার যুবকদের।

দিনাজপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি আবু বকর সিদ্দিক বলেন, গত সরকারের আমলে মন্ত্রী-এমপিরা উত্তরাঞ্চলের উন্নয়নে কার্যকরী কোনো পদক্ষেপ নেয়নি। শুধু ফিতা কাটার মধ্যে তাদের কার্যক্রম সীমাবদ্ধ ছিল। পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান খান বলেন, উত্তরাঞ্চলের কৃষি পণ্যের প্রসারে এখানে অর্থনৈতিক অঞ্চল কার্যকরী ভ‚মিকা পালন করতে পারে। অর্থনৈতিক অঞ্চল দ্রæত গড়ে তোলা দরকার।

পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী বলেন, অর্থনৈতিক অঞ্চল তৈরির ২৫০ একর জমির মধ্যে ১৮৫ একর সরকারি খাস জমি। বাকি ৬৫ একর জমি ব্যক্তি মালিকানাধীন জমি। যেগুলোর দাম নির্ধারণ করা হয়েছে সরকারের নিয়মানুযায়ী। এই অর্থ সরকারের কাছ থেকে পাওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে।

অর্থনীতিবিদগণ বলেন, শিল্পায়নে এগিয়ে নিতে এবং কর্মসংস্থান সৃষ্টি করতে অর্থনৈতিক অঞ্চলগুলো পরিকল্পিতভাবে বাস্তবায়নের উদ্যোগ নেয়া জরুরি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক বলেন, বাংলাদেশে যে অর্থনৈতিক বৈষম্য হয়েছে, তার শিকার হয়েছে উত্তরাঞ্চলের মানুষ। রংপুরের গঙ্গাচড়া এবং কাউনিয়াতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য বিগত সরকার স্বপ্ন দেখিয়েছে, কিন্তু বাস্তবে তা অধরা ছিল। অজ্ঞাত কারণে এই অঞ্চলের মানুষ সুষম উন্নয়ন, বাজেটে কাক্সিক্ষত বরাদ্দ এবং ঘোষিত প্রতিশ্রæতির বাস্তবায়ন থেকে বঞ্চিত হয়েছে।

Leave a Comment

ভারতীয় চোরাই মালসহ বরগুনার বাকি শিকদার গ্রেফতার

  বরগুনা প্রতিনিধিঃ ভারতীয় চোরাই মাল সহ বাকি সিকদার নামে এক চোরা কারবারি গ্রেফতার। গত রাত দুটোর সময় ট্রাক ভর্তি করে, বরগুনার কাকচিড়া থেকে চোরাই

আরও পড়ুন »

বরগুনায় বিএনপি নেতার বিরুদ্ধে আদালতে ধর্ষণ মামলা

  বরগুনা প্রতিনিধি: বরগুনায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। ভুক্তভোগী নারী মোছা. শিউলি বেগম (৪২) বরগুনার নারী

আরও পড়ুন »

বরগুনায় হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে যুবদল নেতা মিলন মেম্বার সহ ০৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা

  বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের ছোট তালতলী এলাকায় বসতঘরে প্রবেশ করে হামলা, ভাঙচুর, লুটপাট ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ছয়জনের

আরও পড়ুন »

বরগুনায় ৩৫ বছর ধরে সম্পত্তি দখল করে রাখার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

  হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ বরগুনায় সুভাষ চন্দ্র ঘোষ ও স্বপন চন্দ্র ঘোষ নামের দুই ভাইয়ের বিরুদ্ধে পৈত্রিক ও খরিদসূত্রে পাওয়া সম্পত্তি দীর্ঘদিন ধরে দখলে

আরও পড়ুন »

৪ নং কেওড়াবুনিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে সাইফুল ইসলাম সুমনের মতবিনিময়

  হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ বরগুনা সদর উপজেলার ৪ নম্বর কেওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বরগুনা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম সাইফুল

আরও পড়ুন »

কাঠালিয়া প্রেসক্লাবের তিন সদস্য বহিষ্কার

কাঠালিয়া প্রেসক্লাবের তিন সদস্য বহিষ্কার কাঠালিয়া প্রতিনিধিঃ শৃঙ্খলা ভঙ্গ, বিশৃঙ্খলা সৃষ্টি, ক্লাবের মর্যাদা ক্ষুণ্ন করে অসৎ উদ্দেশ্যে নিয়মবহির্ভূতভাবে একই নামে পৃথক কমিটি গঠন,দীর্ঘদিন মাসিক চাঁদা

আরও পড়ুন »

বামনায় ১৩ পিস ইয়াবাসহ দুই জন গ্রেফতার

বামনায় ১৩ পিস ইয়াবাসহ দুই জন গ্রেফতার হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ বরগুনার বামনায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার

আরও পড়ুন »

বরগুনায় ১৯ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

  হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নে অভিযান চালিয়ে ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ খোকন বয়াতী (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে

আরও পড়ুন »

বরগুনার আমতলীতে গাঁজাসহ যুবক গ্রেফতার

বরগুনার আমতলীতে গাঁজাসহ যুবক গ্রেফতার হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ বরগুনার আমতলীতে বিশেষ অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ মোঃ শরীফ হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার

আরও পড়ুন »

আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ নারী ও কিশোর আটক

  হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ বরগুনার আমতলীতে বিশেষ অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ১০ হাজার ৫৬৫ টাকা উদ্ধার

আরও পড়ুন »
Swadesh Properties Limited
সর্বশেষ সংবাদ
Language Change