বর্তমান খবর (পাবনা) প্রতিনিধি :
সোমবার (৪ আগস্ট) দুপুরে জুলাই রেভুলোশনারি অ্যালায়েন্সের আয়োজনে পাবনা প্রেসক্লাবের সেমিনার হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় পাবনা জেলা জুলাই রেভুলোশনারি এলায়েন্স আহ্বায়ক রাসেল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, জুলাই আন্দোলনের নিহত পিতা আবুল কালাম আজাদ, জেলা স্কুলের সহকারী শিক্ষক আসাদুজ্জামান, জেলা জুলাই রেভুলোশনারি অ্যালায়েন্স সদস্য সচিব ইউসুফ আরফান বিপ্লবসহ জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
পথসভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনের মধ্যে যে সকল সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা নিহত হয়েছে তাদের খুনিদের আজও পুলিশ প্রশাসন বিচারের আওতায় আনতে পারেনি। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দ্রুত এই সকল আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।
উল্লেখ্য,গত বছর বিভীষিকাময় এই দিনে পাবনার আন্দোলনে শহীদ হোন দুই শিক্ষার্থী। তারা হলেন- সদর উপজেলার চর বলরামপুর গ্রামের দুলাল উদ্দিনের ছেলে ও পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জাহিদুল ইসলাম (১৮) এবং হাজিরহাট বেতেপাড়া এলাকার আবুল কালামের ছেলে ও শহরের সিদ্দিক মেমোরিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র মাহবুব হাসান নিলয় (১৪)।