বর্তমান খবর (গাইবান্ধা প্রতিনিধি) :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় দফায় দফায় পুলিশের বাধা উপেক্ষা করে বৃষ্টির মধ্যে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে সড়ক অবরোধ করেছে।
আজ শুক্রবার দুপুরে বড় মসজিদের মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি পুরাতন বাজার থেকে বের হয়ে কাচারী মোড়, পৌর পার্ক মোড়, ডিবি রোড ঘুরে ১নং ট্রাফিক মোড়ে বিক্ষোভ মিছিলটি পৌছালে পুলিশ বাধা দেয়।
এ সময় শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকে এবং রাস্তায় বসে পড়ে। এ সময় গাইবান্ধা পলাশবাড়ী সড়কে যানবহন চলাচল বন্ধ হয়ে যায়। ঘন্টা ব্যাপী এ অবরোধ চলার সময় পুলিশরা শিক্ষার্থীদেরকে রাস্তা থেকে সরে যেতে বলে। পুণরায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে বড় মসজিদ গোল চত্বর মোড়ে অবস্থান নেয়। এ সময় পুলিশ তাদেরকে ঘিরে রাখে।
শিক্ষার্থীরা এ সময় ৯ দফা দাবী বাস্তবায়নের দাবী জানান অন্যথায় রাজপথ থেকে সরে যাবেন না বলেও হুশিয়ারী দেন। এদিকে, গাইবান্ধা শহরে সেনাবাহিনী টহলসহ বিভিন্ন মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।