বর্তমান খবর,নিজস্ব প্রতিবেদক :
উত্তরায় ডিজিটাল প্রতারক হিসেবে আত্বপ্রকাশ করা মোঃ সাহেদ এর বিরুদ্ধে শত শত নারী-পুরুষকে প্রতারনায় ফেলে সবর্স্ব লুটের অভিযোগ ওঠেছে। সাধারন মানুষকে প্রতারনার ফাঁদে ফেলতে মিষ্টি ভাষার সব ধরনের ছন্দ তার মুখস্থ।
সম্প্রতি উত্তরা ৪ নং সেক্টরের ৬ নং রোডে হোটেল মিলিনা নামে একটি আবাসিক হোটেল দখল করতে, হোটেল ও বাড়ীর মালিক আনোয়ারকে ডিজিটাল প্রতারনায় ফেলে মাসিক ভাড়ায় চালানোর নাম করে মালিকানা থেকে উৎখাতের সব ধরনেরষড়যন্ত্র করার অবিযোগ ওঠেছে।

শাহেদ নিজেকে উত্তরায় পরিচয় করিয়ে তুলতে তিনটি অলাভ জনক প্রতিষ্ঠান খুলেছে। তার অলাভজনক প্রতিষ্ঠত প্রতিষ্ঠানের মধ্যে রিজেন্ট হাসপাতাল ও কলেজ অন্যতম।
রিজেন্ট হাসপাতালের মাসিক খরচ প্রায় অর্ধ কোটি টাকা। এ হাসপাতালে দৈনিক ১০ থেকে ১৫ জনের বেশী রোগীরা আসেন না, আর কলেজের মাসিক খরচ প্রায় ৭ লক্ষ টাকার চেয়ে বেশী।
সাহেদের প্রতিষ্ঠিত রিজেন্ট কলেজে ১৫ থেকে ১৬ জনের বেশী ছাত্র নেই বলে কলেজের পক্ষ থেকে প্রতিবেদককে জানানো হয়। সাহেদের একটি মিডিয়ায় মাসিক খরচ প্রায় ২০ লক্ষ টাকার চেয়ে বেশী।

সাহেদের সাবেক এক বডিগার্ড জানান,সাহেদের কোটি টাকা আয়ের কোন ব্যবসা-বানিজ্য নেই। তাহলে কোথা থেকে আসে এই অর্থ, দেখুন প্রতিবেদকের আগামী ১২ টি প্রতিবেদনে চলবে……………