[caption id="attachment_2265" align="alignright" width="250"]
মো: শহিদ মিয়া চিশতী বিদ্যাকূটি[/caption]
বর্তমান খবর,মো: শহিদ মিয়া চিশতী বিদ্যাকূটি :
দিল্লী হতে সুলতানুল আউলিয়া হযরত সৈয়দ শাহ্ আলী বাগদাদী (রঃ) তাঁর সঙ্গী সাথীগণকে নিয়ে ডোল-সমুদ্রের তীরে ফরিদপুরের গেদ্দা নামক স্থানে এসে উপস্থিত হন। এই স্থানটি তখন গহীন অরণ্য জঙ্গলাকীর্ণ ছিল।
তিনি এখানে এসে প্রথমে তার সঙ্গি সাথীদের নিয়ে জঙ্গল কেটে পরিস্কার করেন। বসবাসের উপযোগী করে একটি আস্তানা তৈরি করেন। আস্তানায় সাথে আনা মহামূল্যবান জিনিসপত্র রাখার জন্য একটি খানকা তৈরি করেন।
খানকায় তিনি গদি স্থাপন করেন, যে গদিতে বসে তিনি ফরিদপুরে ইসলামের দাওয়াত প্রচারের কাজ চালিয়েছেন। তাঁর গদির একটি বিশেষ তাৎপর্য রয়েছে। জানা যায়, এই গদি নাম থেকে গেদ্দা গ্রামের নামকরণ করা হয়েছে গেদ্দা।
ডোল-সমুদ্রের তীরে ফরিদপুরের কসবায় এই গেদ্দা যেখানে রয়েছে সুলতানুল আউলিয়া হযরত সৈয়দ শাহ্ আলী বাগদাদী (রঃ) এর অনেক স্মৃতি বিজড়িত বিষয়। এই গেদ্দা থেকে তিনি সমস্ত ফরিদপুরে ইসলামের দাওয়াত এবং প্রচার কাজ চালিয়েছেন।
সূফী-সাধকের খানকাসমূহের ভুমিকা খানকা সূফী সাধক ও দরবেশগনের জন্য নির্দিষ্ট গৃহ বা আবাসন। এটি ফার্সী মূল হতে নির্গত একটি যৌগিক শব্দ, যার অর্থ কোন সূফী তরীকা অবলম্বনকারী মুসলিম সাধকের জন্য নির্দিষ্ট গৃহ বা আবাসন।
ইবাদত ও ইসলামী সরীয়াহর বিভিন্ন দিক সম্পর্কে শিক্ষাদানের কেন্দ্ররূপে খোরাসান ও ট্র্যান্সঅক্সিয়ানায় দশম শতাব্দীতে খানকার প্রবর্তন ঘটে। তখন থেকেই ইরান, ইরাক, সিরিয়া, মিসর, আল-মাগরিব (মরক্কো, এশিয়া মাইনর এবং অটোমান বা উছমানীয় সাম্রাজ্যের অন্যান্য অংশে, ইসলামী বিশ্বের সর্বত্র শহর ও গ্রামাঞ্চলে ধারাবাহিকভাবে খানকা প্রতিষ্ঠিত হতে থাকে। ফলে মুসলমান সমাজে তুর্ক,আফগান, মোগল, আরব, পারস্যবাসী, স্থানীয় ধর্মান্তরিত লোকের সংমিশ্রণ ঘটে। চলবে ......