আমতলীর ৪নং হলদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী লিমন হাওলাদার পুরুষদের সচেতন করতে জেন্ডার ভূমিকা পরিবর্তন কার্যক্রম অনুষ্ঠান প্রকাশিত সংবাদের প্রতিবাদ: খাসজমি দখল ও ভূমি কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য... প্রতিশ্রুতি নয়,মানুষের ভালোবাসা নিয়ে কাজ করতে চান রুমান পঞ্চায়েত গৌরনদীতে জর্দা শামীমের সহযোগীদের আস্তানায় অভিযান, ৭ বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার নেছারাবাদে পে- স্কেল ফিক্সেশনের নামে টাকা উত্তোলনের অভিযোগে দুই প্রধান শিক্ষককে শোকজ ৭ নং ঢলুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী, সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী রুমান পঞ্চায়েত ৭ নং ঢলুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী, সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী রুমান পঞ্চায়েত ৭নং ঢলুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী, সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী রুমান পঞ্চায়েত বাউফল উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী আনিস বরগুনার বেতাগীতে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি অভিযোগ বরগুনায় ছাত্রদল নেতা আমান ও সানাউল্লাহ সানির অর্থায়নে লিংকনের কবরস্হান পাকাকরনের উদ্বোধন বরগুনায় অবৈধ ইঞ্জিন অয়েল প্যাকেজিং প্রতিষ্ঠানে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বরগুনায় অবৈধ ইঞ্জিন অয়েল প্যাকেজিং প্রতিষ্ঠানে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বরগুনা খাদ্য গুদামে চাল বিতরনে অনিয়ামের অভিযোগ আমতলীতে রাস্তার ইট তুলে নিয়ে গৃহ নির্মাণের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে বরগুনার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আয়শা সাথীর লেখা কবিতা "ফরিয়াদির প্রশ্ন" বরগুনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, স্বামী স্ত্রী সহ আহত ০৩ হোসনাবাদ ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব করার প্রত্যাশা পিয়ারা বেগমের কাকচিড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী গোলাম সরোয়ার বেতাগীর ৩ নং হোসনাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী পিয়ারা বেগম বরগুনার বেতাগীতে মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি বরগুনা পৌরসভাকে আধুনিক ও নাগরিকবান্ধব করার প্রত্যাশা সানাউল্লাহ সানির মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধ নির্মূলে তৎপর আদাবর থানার ওসি জাহিদ আমতলীতে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার জনসেবার প্রত্যয়ে মাঠে সক্রিয় সাবেক ছাত্রনেতা রাসেল খান বরিশালে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন টানা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি আমতলী থানার ইয়াকুব হোসাইন বরগুনায় ২৪ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার আমতলীতে পুলিশ স্টল দখলমুক্ত করার এক ঘণ্টা পর ফের দখলের অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে আমতলীতে স্বেচ্ছাসেবক দল নেতার দখলে মাদ্রাসার নিজস্ব স্টল আমতলীতে স্বেচ্ছাসেবক দল নেতার দখলে মাদ্রাসার নিজস্ব স্টল কলাপাড়ায় কিশোর গ্যাংয়ের বিস্তার, বাড়ছে জনমনে উদ্বেগ বেতাগীতে ৬৩ বছরেও মেলেনি বাবুল খানের বাবার পরিচয়  তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিষখালী নদী থেকে মাটি উত্তোলন করে ইটভাটায় নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে কক্সবাজারের টুপটুপ রিসোর্সে অগ্নিকান্ডে নিহত তিনজন আমতলীর একই পরিবারের বরগুনার আমতলীতে গ্যাস ট্যাবলেট খেয়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু অধ্যক্ষসহ তিন শিক্ষক নিয়মিত অনুপস্থিত, ব্যাহত হচ্ছে পাঠদান শিক্ষক নাকি পল্লী চিকিৎসক,দুই পেশায় একই ব্যক্তি কুয়াকাটায় শতবর্ষী বটবৃক্ষকে সংরক্ষিত ঘোষণা করে বিলবোর্ড স্থাপন বরগুনায় মাদক সেবন করে মা-বোনকে মারধর,০৬ মাসের কারাদণ্ড বরগুনায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে বিজিবি সদস্য সহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা বরগুনায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে বিজিবি সদস্য সহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা আমতলী স্কুল থেকে পদ্মগোখরা সাপের বাচ্চা উদ্ধার আমতলী স্কুল থেকে পদ্মগোখরা সাপের বাচ্চা উদ্ধার আমতলীতে ১৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার বরগুনায় ৪৩৫ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ বেতাগীতে পঞ্চম শ্রেণির ছাত্রীর দাঁত ভাঙার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল গ্রেফতার আমতলী থেকে উদ্ধার করা ১৪টি পদ্মগোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত

তারিখ লোড হচ্ছে...

মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত

আয়াতুল্লাহ আলি খামেনি। ফাইল ছবি

ডেস্ক : ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্বে থাকা পশ্চিমাদের ঘোষিত শত্রু আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ব্যাপক হামলার প্রথম দফাতেই নিহত হয়েছেন। রোববার দ্বিতীয় দিনেও হামলা অব্যাহত থাকে, কারণ দুই দেশ ইসলামি প্রজাতন্ত্রকে উৎখাতের লক্ষ্য নিয়েছে।

যুক্তরাষ্ট্রের পাম বিচ থেকে এএফপি জানায়, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন রোববার ভোরে খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৮৬ বছর বয়সী ওই ধর্মীয় নেতার মৃত্যুর ঘোষণা দেন এবং তাকে ‘ইতিহাসের অন্যতম দুষ্ট ব্যক্তি’ বলে উল্লেখ করেন।

ইসরাইল থেকে প্রথম খামেনির মৃত্যুর খবর প্রকাশের পর তেহরানের রাস্তায় উল্লাসধ্বনি শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা এএফপিকে জানান, খামেনির বাসভবনসংলগ্ন এলাকায় কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

এই হামলার কয়েক সপ্তাহ আগে ইরানি কর্তৃপক্ষ ব্যাপক বিক্ষোভ দমন করে, যাতে হাজারো মানুষ নিহত হয়।

রোববার ভোরেও তেহরানে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। ট্রাম্প বলেন, ইসলামি প্রজাতন্ত্রের পতন না হওয়া পর্যন্ত হামলা বন্ধ হবে না এবং তিনি নিরাপত্তা বাহিনীকে অস্ত্র নামানোর আহ্বান জানান।

ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ‘এটি ইরানি জনগণের জন্য তাদের দেশ পুনরুদ্ধারের একক বৃহত্তম সুযোগ।’

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একইভাবে ইরানিদের উদ্দেশে বলেন, ‘এটাই আপনাদের সময়—ঐক্যবদ্ধ হয়ে শাসনব্যবস্থা উৎখাত করুন এবং নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করুন।’

ইরান পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। এতে আবুধাবিতে অন্তত দুইজন এবং তেল আবিবে একজন নিহত হন। উপসাগরীয় আরব রাজতন্ত্রগুলোর গুরুত্বপূর্ণ শহরগুলোতে বিস্ফোরণে কেঁপে ওঠে।

ইসরাইলি সেনাবাহিনী জানায়, খামেনির শীর্ষ উপদেষ্টা আলি শামখানি এবং ইরানের শক্তিশালী বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুরও নিহত হয়েছেন।

ইরানি গণমাধ্যম জানায়, হামলায় খামেনির কন্যা, জামাতা ও নাতনিও নিহত হয়েছেন।

উল্লেখযোগ্য জীবিতদের মধ্যে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানি প্রতিশোধের অঙ্গীকার করেন। তিনি বলেন, ‘সাহসী সৈনিক ও মহান ইরানি জাতি আন্তর্জাতিক অত্যাচারীদের অবিস্মরণীয় শিক্ষা দেবে।’

 

উত্তরসূরি নিয়ে প্রশ্ন

খামেনির বয়সের কারণে তার উত্তরসূরি নিয়ে আগে থেকেই জল্পনা ছিল। তার মৃত্যুর পর অনেক বিশ্লেষক মনে করছেন, বিপ্লবী গার্ডের ক্ষমতা আরও বৃদ্ধি পেতে পারে, কারণ তারা ইরানের অর্থনীতিতে গভীরভাবে প্রোথিত।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবে ক্ষমতাচ্যুত পশ্চিমাপন্থী শাহর পুত্র রেজা পাহলভি সতর্ক করে বলেন, বিদ্যমান ব্যবস্থার ভেতর থেকে কোনো উত্তরসূরি এলে তা অবৈধ হবে।

তিনি ইরানিদের ‘সতর্ক থাকার’ আহ্বান জানান এবং বলেন, তার আহ্বানে সাড়া দিয়ে উপযুক্ত সময়ে ব্যাপকভাবে রাস্তায় নামতে হবে।

ইরানে ধর্মীয় শাসনব্যবস্থার দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে খামেনি দায়িত্ব নিয়েছিলেন বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির পর।

পাহলভি বলেন, ‘তার মৃত্যুর সঙ্গে সঙ্গে ইসলামি প্রজাতন্ত্র কার্যত শেষ হয়ে গেছে এবং শিগগিরই ইতিহাসের আবর্জনার ঝুড়িতে নিক্ষিপ্ত হবে।’

ওয়াশিংটনের কাছে নির্বাসনে থাকা পাহলভি নিজেকে একটি ধর্মনিরপেক্ষ গণতন্ত্রে উত্তরণের জন্য অন্তর্বর্তীকালীন ব্যক্তিত্ব হিসেবে উপস্থাপন করেছেন, যদিও সব বিরোধী গোষ্ঠীর সমর্থন তিনি পান না।

ইরানজুড়ে হামলা

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, হামলায় অন্তত ২০১ জন নিহত এবং ৭০০ জনের বেশি আহত হয়েছেন।

ইরানের বিচার বিভাগ জানায়, দক্ষিণাঞ্চলের একটি স্কুলে হামলায় ১০৮ জন নিহত হয়েছেন, যদিও ঘটনাস্থলে প্রবেশ করতে না পারায় এএফপি হতাহতের সংখ্যা বা ঘটনার পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

ইসরাইল ও উপসাগরে পরিস্থিতি

ইসরাইলে রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়; বাসিন্দারা আশ্রয়কেন্দ্রে অবস্থান নেন, আর আকাশে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত হওয়ার বিস্ফোরণের শব্দ প্রতিধ্বনিত হয়।

ইসরাইলি জরুরি পরিষেবা জানায়, তেল আবিব এলাকায় এক নারী নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন।

সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইনের রাজধানীতে বিস্ফোরণের একাধিক শব্দ শোনা গেছে।

সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটি—যেখানে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর অবস্থান করছে—সেখান থেকেও ধোঁয়া উঠতে দেখা যায়।

আবুধাবিতে দুইজন নিহত হন। দুবাইয়ের কৃত্রিম দ্বীপ ‘দ্য পাম’-এ আগুন ও ধোঁয়া দেখা যায়; সেখানে চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইরানের বিপ্লবী গার্ড হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেয়, যা উপসাগরীয় তেল পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ জলপথ, যদিও তা বাস্তবায়ন হয়েছে কিনা পরিষ্কার নয়।

নজিরবিহীন মাত্রা

তেহরানের বাসিন্দারা স্বাভাবিক কাজকর্ম করছিলেন, এমন সময় হামলা শুরু হয়। নিরাপত্তা বাহিনী দ্রুত রাস্তায় নেমে আসে, দোকানপাট বন্ধ হয়ে যায় এবং খুব কম মানুষ বাইরে বের হওয়ার ঝুঁকি নেন—এএফপির এক সাংবাদিক এমন দৃশ্য দেখেছেন।

একজন অফিসকর্মী এএফপিকে বলেন, ‘আমি নিজের চোখে দুটি টমাহক ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তুতে অনুভূমিকভাবে উড়তে দেখেছি।’ পরে যোগাযোগ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

২০০৩ সালে ইরাক আক্রমণের পর এই প্রথম যুক্তরাষ্ট্র কোনো বিদেশি সরকার উৎখাতের লক্ষ্যে এত বড় সামরিক অভিযান চালাল।

ইসরাইলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির বলেন, এই অভিযান জুন মাসে ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধের তুলনায় ‘সম্পূর্ণ ভিন্ন মাত্রায়’ পরিচালিত হচ্ছে।

ইসরাইলি সামরিক বাহিনী জানায়, এটি তাদের বিমানবাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় সামরিক বিমান হামলা।

ইরান, ইরাক, কুয়েত, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইল আকাশপথ আংশিক বা সম্পূর্ণভাবে বেসামরিক উড়োজাহাজ চলাচলের জন্য বন্ধ করে দেয় এবং বহু এয়ারলাইন মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল করে।

হামলার আগে বৃহস্পতিবার জেনেভায় ট্রাম্পের দূতরা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।

ট্রাম্প বলেন, বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের নেতারা যথেষ্ট আপস করেননি, যদিও হামলার পর তিনি স্পষ্ট করেন যে লক্ষ্য পারমাণবিক চুক্তি নয়, বরং শাসন পরিবর্তন।

ওমান মধ্যস্থতা করছিল এবং শুক্রবার অগ্রগতির কথা জানিয়েছিল—ইরান ইউরেনিয়াম মজুত না করার বিষয়ে সম্মত হয়েছে বলে জানানো হয়।

ওমান শনিবার তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানায়। ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে হামলা বন্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়; পরিষদ শনিবার জরুরি বৈঠক করে, যেখানে যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা রয়েছে।

Leave a Comment

বরগুনার বেতাগীতে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি অভিযোগ

হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ছোপখালি জহুর উদ্দিন ফাজিল মাদ্রাসার ইতিহাসের প্রভাষক, মোঃ রুহুল আমিন চুন্নুর নারি কেলেঙ্কারি অভিযোগ পাওয়া যায়।গত

আরও পড়ুন »

বরগুনায় ছাত্রদল নেতা আমান ও সানাউল্লাহ সানির অর্থায়নে লিংকনের কবরস্হান পাকাকরনের উদ্বোধন

  হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ বরগুনায় পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব, বিএনপির নিবেদিতপ্রাণ মরহুম পারভেজ রেজা লিংকনের কবরস্থান পাকা

আরও পড়ুন »

বরগুনায় অবৈধ ইঞ্জিন অয়েল প্যাকেজিং প্রতিষ্ঠানে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

  হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ বরগুনা সদর উপজেলার বিসিক শিল্পনগরীতে অবৈধভাবে ইঞ্জিন অয়েল ও মবিল প্যাকেজিং এবং বাজারজাত করার অভিযোগে ‘গেইন সুপার’ নামের একটি প্রতিষ্ঠানে

আরও পড়ুন »

বরগুনায় অবৈধ ইঞ্জিন অয়েল প্যাকেজিং প্রতিষ্ঠানে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

  হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ বরগুনা সদর উপজেলার বিসিক শিল্পনগরীতে অবৈধভাবে ইঞ্জিন অয়েল ও মবিল প্যাকেজিং এবং বাজারজাত করার অভিযোগে ‘গেইন সুপার’ নামের একটি প্রতিষ্ঠানে

আরও পড়ুন »

বরগুনা খাদ্য গুদামে চাল বিতরনে অনিয়ামের অভিযোগ

  হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ বরগুনা সদর উপজেলা ৩ নং ফুলঝুড়ি ইউনিয়ন পরিষদে ভিজিডি চাউল বিতরণের অনিয়মের অভিযোগ।উপকার ভোগিরা ৩০ কেজি চাউল না পেয়ে ২৭/২৮

আরও পড়ুন »

আমতলীতে রাস্তার ইট তুলে নিয়ে গৃহ নির্মাণের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

আমতলীতে রাস্তার ইট তুলে নিয়ে গৃহ নির্মাণের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ বরগুনা জেলার আমতলী উপজেলার ৭ নং আড়পাঙ্গাসিয়া ইউনিয়নের ৩ নং

আরও পড়ুন »

বরগুনার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আয়শা সাথীর লেখা কবিতা “ফরিয়াদির প্রশ্ন”

  “ফরিয়াদির প্রশ্ন” আয়শা সাথী নিরবে ভাঙছে মানবতার দেয়াল- হাতিয়ার নয়, পশুত্ব আর লোলুপতার আঘাতে। খুনির বাস মানবতার বুলির অন্তরালে এখানে সাক্ষী হয় প্রতিটি ঘোষিত

আরও পড়ুন »

বরগুনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, স্বামী স্ত্রী সহ আহত ০৩

  বরগুনা প্রতিনিধিঃ বরগুনার বড় বালিয়াতলী এলাকায় জমিজমা ও টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ তিনজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ সময় একটি মোটরসাইকেল

আরও পড়ুন »

হোসনাবাদ ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব করার প্রত্যাশা পিয়ারা বেগমের

  হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ বরগুনা জেলার বেতাগী উপজেলার ৩ নং হোসনাবাদ ইউনিয়নকে আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন চেয়ারম্যান

আরও পড়ুন »

কাকচিড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী গোলাম সরোয়ার

  হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ আসন্ন ৬ নং কাকচিড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মোঃ গোলাম সরোয়ার।

আরও পড়ুন »
Swadesh Properties Limited
সর্বশেষ সংবাদ