
হাফিজ খান,
বরিশাল ব্যুরোঃ
পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আনিসুর রহমান আনিস। তিনি জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
আনিসুর রহমান আনিস রাজ পথের লড়াকু সৈনিক।সাবেক মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা।বাউফল উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এবং জিয়া গবেষণা পরিষদের প্রেসিডেন্ট।
বাউফল উপজেলার উন্নয়ন, জনকল্যাণ এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ দেখাচ্ছেন বলে জানা গেছে।
মোঃ আনিসুর রহমান আনিস মনে করেন, একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব উপজেলা গড়ে তুলতে হলে জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থানসহ এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা নিয়ে তিনি এগিয়ে যেতে চান।
জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বাউফলের মানুষের পাশে থেকে জনসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে বাউফল উপজেলা চেয়ারম্যান পদে আনিসুর রহমান আনিসের প্রার্থিতার বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
আনিসুর রহমান আনিস বলেন আরো বলেন আমি নেতা হতে চাইনা জনগনের সেবক হতে চাই।আপনাদের পাশে থেকে সবাইকে নিয়ে কাজ করতে চাই।
বাউফলবাসীর প্রত্যাশা, যোগ্য নেতৃত্ব ও জনসম্পৃক্ত উদ্যোগের মাধ্যমে এগিয়ে যাবে প্রিয় বাউফল।আমরা একজন সৎ আদর্শবান ও শিক্ষিত জনপ্রতিনিধি নির্বাচিত করতে চাই।আমরা মনে করি আনিসুর রহমান বাউফল উপজেলা চেয়ারম্যানের জন্য যোগ্য ব্যক্তি।আমরা তাকেই চেয়ারম্যান নির্বাচিত করতে চাই।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।