
হাফিজ খান,
বরিশাল ব্যুরোঃ
আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে চুনাখালী স্কুল অ্যান্ড কলেজ-এ সাইবার নিরাপত্তা ও সাইবার বুলিং, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদকের অপব্যবহার ও কুফল বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, আমতলী; সহকারী কমিশনার (ভূমি), আমতলী; নেজারত ডেপুটি কালেক্টর, বরগুনা; ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমতলী থানা; বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।
সভায় ইন্টারনেট ব্যবহারের সচেতনতা এবং সাইবার বুলিং থেকে সুরক্ষিত থাকার উপায়, বাল্যবিবাহের কুফল এবং এর বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, সমাজে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদকের কুফল সম্পর্কে তরুণ প্রজন্মকে সতর্ক করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
একটি সুন্দর, নিরাপদ ও সুশিক্ষিত সমাজ গঠনে শিক্ষার্থীদের মাঝে এই বার্তাগুলো পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।