

ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের জারুল খাল পুঃখনন প্রকল্পের জন্য বরাদ্দকৃত ১ কোটি ৫৪ লাখ ৫৩ হাজার ৩৮৫ টাকা ফেরত পাঠানো হয়েছে। ইউএনও মোহাম্মদ ইউসুফ জানান, খনন কাজের অনিয়ম ও প্রয়োজনীয়তা না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রূপসীর জারুল খাল পুনঃখননের বরাদ্দ আসার পর খালটি উদ্বোধন করেছিলেন সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ। এই প্রকল্প নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি হয় এবং খালটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
জানা গেছে, খালটি প্রথম খনন উদ্বোধন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাই এটি বিশেষ গুরুত্ব বহন করে। স্থানীয় প্রশাসন খালটির কাজের তদারকি করে আসছিল।
সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, জারুল খাল পুনঃখনন সরকারি নির্দেশনা অনুযায়ী হচ্ছে না। এ কারণে সরকারি অর্থ গচ্চা যাওয়ার আশঙ্কা দেখা দেয়। পরে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে ইউএনও প্রকল্পের অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন।
ইউএনও মোহাম্মদ ইউসুফ ইত্তেফাক ডিজিটালকে জানান, খালটি সচল ছিল এবং পুঃখননের কোনো প্রয়োজন ছিল না। ঠিকাদার ৬০ শতাংশ কাজ সম্পন্ন বলে বিল উত্তোলনের চেষ্টা করছিলেন। পরে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে বরাদ্দকৃত টাকা সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়েছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।