

ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ তুলে প্রতিশোধ নেওয়ার শপথ করেছে।
হুথিরা শুক্রবার (২৪ জুলাই) সৌদি আরবের জ্বালানিবাহী জাহাজে আক্রমণ এবং নৌ অবরোধের ঘোষণা দেয়ার পর, সৌদি আরব ইয়েমেনের হুদায়দাহ শহরের সামরিক ঘাটি এবং কামারান দ্বীপে বিমান হামলা চালায়।
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, হুথি সামরিক লক্ষ্যবস্তুতে তারা চূড়ান্ত ও জোরালো জবাব দিয়েছেন এবং সামরিক পদক্ষেপ শেষ করেছেন।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ওয়াশিংটনের সাথে আলোচনায় তেহরান ক্রমশ গুরুতর ও আন্তরিক হয়ে ওঠায় তিনি ইরানের ওপর বড় কোনো সামরিক হামলার সিদ্ধান্ত নেননি।
যুদ্ধের বিস্তৃতি বৃদ্ধি পাওয়ায় মধ্যপ্রাচ্যের মার্কিন দূতাবাসগুলো তাদের নাগরিকদের এলাকা ছাড়ার সতর্কতা দিয়েছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।