
হাফিজ খান,
বরিশাল ব্যুরোঃ
ভোলার বোরহানউদ্দিনে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বাথরুমের ছাদ থেকে ৩টি সতেজ গাঁজা গাছ উদ্ধার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। এ সময় গাঁজা চাষ ও মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে।
আজ (শনিবার) বোরহানউদ্দিন থানার পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টগবী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে এই অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জের (ওসি) নির্দেশনায় পুলিশের একটি বিশেষ টিম টগবী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের একটি বাড়িতে অভিযান চালায়।
এ সময় ওই বাড়ির বাথরুমের ছাদের ওপর সুকৌশলে চাষ করা ৩টি সতেজ ও তাজা গাঁজা গাছ উদ্ধার করা হয়। একই সাথে গাঁজা চাষের অপরাধে সেখান থেকে ১ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
বোরহানউদ্দিন থানা পুলিশ জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মাদকের বিরুদ্ধে পুলিশের এমন জিরো টলারেন্স নীতি এবং অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।