

বিশ্বকাপের সফল অভিযানের পর কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া নতুন ক্লাবে যোগ দিয়েছেন। ৪০ বছর বয়সী এই গোলরক্ষক চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) ক্লাবটির সভাপতি আনিবাল মোসা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভোজিনিয়া আগামী কয়েক দিনের মধ্যে চিলিতে আসবেন এবং স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে ক্লাবের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভোজিনিয়া ফ্রি এজেন্ট হিসেবে চিলিতে যাবেন এবং ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করবেন। এরপর তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করানো হবে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি কোলো কোলোর সঙ্গে ১৮ মাসের চুক্তি করেছেন।
আসল নাম জোসিমার দিয়াস হলেও ফুটবল বিশ্বে তিনি ভোজিনিয়া নামেই পরিচিত। বিশ্বকাপে কেপ ভার্দেকে ৩২-এ নিয়ে যাওয়ার পথে তার অসাধারণ পারফরম্যান্স নজর কাড়ে। তিনি টুর্নামেন্টের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন।
ভোজিনিয়া জানান, তিনি পেশাদার ক্যারিয়ারে আরও এক বা দুই মৌসুম খেলতে চান এবং এমন একটি দল চান যারা তার দক্ষতাকে মূল্যায়ন করবে। বিশ্বকাপের পর তার সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।