

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে অনীহা দেখিয়ে জনগণের প্রত্যাশা ও জনমতের স্পন্দন বুঝতে ব্যর্থ হয়েছে।
তিনি শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর বাইতুল মোকাররম উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের দশম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
চরমোনাই পীর বলেন, ‘যাদের কাছে জনগণ ক্ষমতা দিয়েছে, তারা দেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে না। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অনীহা প্রমাণ করে যে, তারা জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ভালো নেতা ও ভালো নীতি ছাড়া জাতির মুক্তি সম্ভব নয়। দুর্নীতি, চাঁদাবাজি ও মাদক দূর করার জন্য ইসলামের আদর্শের বিকল্প নেই।’
চরমোনাই পীর ইসলামকে অপব্যবহার করে অনৈতিকতা ও উশৃঙ্খলতার বিরুদ্ধে সতর্ক করে বলেন, ‘ইসলামের নাম দিয়ে অনৈতিক কর্মকাণ্ড করা হলে তা ইসলাম হয়ে যায় না, বরং ইসলাম কলঙ্কিত হয়।’
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।