

ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, "ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়।" তিনি প্রশ্নফাঁস ইস্যুতে শিক্ষার্থীদের শর্টকাটের পথ বেছে না নেওয়ার পরামর্শ দিয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।
শচীন টেন্ডুলকার জানান, তার বাবা একজন অধ্যাপক ছিলেন এবং তিনি অনেক শিক্ষার্থীর শিক্ষক ও পথপ্রদর্শক ছিলেন। ছোটবেলা থেকেই তিনি কঠোর পরিশ্রমের গুরুত্ব সম্পর্কে শিক্ষা পেয়েছেন।
তিনি বলেন, "সমাজের প্রাপ্তবয়স্কদের দায়িত্ব হলো এমন একটি সংস্কৃতি গড়ে তোলা, যেখানে ফলাফলের চেয়ে পরিশ্রমকে বেশি মূল্য দেওয়া হবে।" টেন্ডুলকারের মতে, ফলাফলকে অগ্রাধিকার দিলে শর্টকাটের প্রবণতা তৈরি হয়।
শচীন আরও বলেন, "আজ যখন শিক্ষার্থীরা অনুভব করে যে তাদের কঠোর পরিশ্রমের যথাযথ মূল্যায়ন হয়নি, তখন তাদের হতাশ হওয়া স্বাভাবিক।" তিনি সকলের প্রতি আহ্বান জানান, যেন এমন পরিস্থিতি আর তৈরি না হয়।
শচীন টেন্ডুলকার তরুণ সমাজের স্বপ্ন ও উদ্যমের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, "আমাদের এমন একটি সংস্কৃতি গড়ে তুলতে হবে, যেখানে কঠোর পরিশ্রমের মূল্যায়ন হবে এবং মেধাই বিজয়ী হবে।" তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সবাই মিলে সমাধান খুঁজে বের করতে সক্ষম হবে, যা ভবিষ্যৎকে শক্তিশালী করবে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।