

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে বিজেপি সরকার। শুক্রবার (২৪ জুলাই) সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর ককরোচ জনতা পার্টি (সিজেপি) এ দাবি করেছে।
বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস জানান, প্রতিনিধিদল সরকারের কাছে তাদের সব দাবি পেশ করেছে। এর মধ্যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগই মূল দাবি। তিনি বলেন, ‘আমাদের প্রথম দাবি হলো ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।’
সৌরভ দাস আরও জানান, নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ এবং বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী ও তরুণদের বিরুদ্ধে মামলা না করার দাবি জানানো হয়েছে। সিজেপির দাবি অনুযায়ী, সরকার এ দাবিগুলোর মধ্যে দুটির বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে।
তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবির বিষয়ে সিদ্ধান্ত নিতে কেন্দ্র আরও কিছু সময় চেয়েছে। সৌরভ দাস বলেন, ‘সরকার আগামীকাল (শনিবার বিকাল) পর্যন্ত সময় চেয়েছে। যদি পদত্যাগ না হয়, তবে আন্দোলন আরও বড় আকার ধারণ করবে।’
বৈঠকের পর জে পি নাড্ডা সাংবাদিকদের জানান, প্রায় দুই ঘণ্টাব্যাপী আলোচনা সিজেপির দাবি এবং পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের প্রস্তাবগুলোর ওপরেই মূলত ফোকাস করা হয়েছে। শনিবারও (২৫ জুলাই) এই আলোচনা চলবে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।