

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমান ও এক নারীর অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জেলা বিএনপি তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভিডিওটি ৫ মিনিট ৩৭ সেকেন্ডের এবং এটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। জেলা বিএনপির চিঠিতে উল্লেখ করা হয়েছে, নৈতিক স্খলনজনিত অপরাধের কারণে মো. ওবায়দুর রহমানকে প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে কোনো সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে মো. ওবায়দুর রহমানের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি।
ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির বিষয়ে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া যাওয়ায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।