

পেটের মেদকে সাধারণত হৃদরোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ঝুঁকির কারণ হিসেবে দেখা হয়। তবে সাম্প্রতিক গবেষণায় জানা গেছে, পেটের অতিরিক্ত চর্বি মস্তিষ্কের স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং স্মৃতিভ্রংশের ঝুঁকি বাড়াতে পারে।
বিশেষজ্ঞদের মতে, পেটের গভীরে জমে থাকা ভিসেরাল ফ্যাট শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ, হরমোনের ভারসাম্যহীনতা এবং বিপাকজনিত সমস্যা সৃষ্টি করে। এর ফলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তি কমে যাওয়া, মনোযোগে ঘাটতি এবং জ্ঞানীয় সক্ষমতা হ্রাসের সম্ভাবনা থাকে।
ইমিউন নেটওয়ার্ক সাময়িকীতে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, অন্ত্রের স্বাস্থ্য মস্তিষ্কের সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। অন্ত্রে থাকা উপকারী অণুজীব মস্তিষ্কের কার্যক্রমে সহায়তা করে।
গবেষকদের মতে, ভিসেরাল ফ্যাট শরীরের জন্য বেশি ঝুঁকিপূর্ণ, কারণ এটি প্রদাহজনিত রাসায়নিক নিঃসরণ করে যা মস্তিষ্কের কোষের ক্ষতি করতে পারে। এর ফলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়া এবং চিন্তাশক্তির ধীর হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।
অতিরিক্ত পেটের মেদ মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলে। উদ্বেগ, বিষণ্নতা এবং ঘুমের সমস্যা ভিসেরাল ফ্যাটের সঙ্গে সম্পর্কিত। বিশেষজ্ঞরা নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্যাভ্যাস এবং মানসিক চাপ নিয়ন্ত্রণের মাধ্যমে ভিসেরাল ফ্যাট কমানোর পরামর্শ দিয়েছেন।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।