

ভারতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন ক্রমেই তীব্র হচ্ছে। আন্দোলন ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে বলিউড তারকা সালমান খান শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, স্যোশাল মিডিয়ায় দেওয়া এক বিশেষ বার্তায় তিনি শিক্ষার্থীদের আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার বা ‘হাইজ্যাক’ না করার আহ্বান জানিয়েছেন।
ইনস্টাগ্রামে নিজের স্কুলজীবনের একটি পুরোনো ছবি শেয়ার করে সালমান খান লিখেছেন, প্রশ্নফাঁস একটি গুরুতর বিষয় এবং এটি শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার মধ্যকার সমস্যা। তাই একে রাজনৈতিক রূপ দেওয়া উচিত নয়।
তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের সঙ্গে জড়িত বিষয়টি নিয়ে সচেতন ও শান্তিপূর্ণ অবস্থান নেওয়ার জন্য শিক্ষার্থীরা প্রশংসার দাবিদার।
সালমান খান সতর্ক করে বলেন, আন্দোলনের মূল উদ্দেশ্য যেন রাজনৈতিক স্বার্থের কারণে আড়াল না হয়ে যায়। তিনি আশা প্রকাশ করেন, সরকার শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।