
হাফিজ খান,
বরিশাল ব্যুরোঃ
প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, ঝরে পড়া রোধ এবং তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণে কর্ম-পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে বরগুনায় এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ জুলাই ২০২৬ ইংরেজি তারিখে রোজ সোমবার বেলা ১১:০০ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমি, বরগুনায় জেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার।
উক্ত মতবিনিময় সভায় বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলার ৪৫৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫৯ জন প্রধান শিক্ষক অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বরগুনা; উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরগুনা; উপ-পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বরগুনা; জেলা কালচারাল অফিসার এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।
সভায় প্রাথমিক শিক্ষাব্যবস্থার সার্বিক মানোন্নয়ন, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা ও ঝরে পড়া রোধে করণীয় এবং আগামী দিনের জন্য সুনির্দিষ্ট কর্ম-পরিকল্পনা গ্রহণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার তাঁর বক্তব্যে বলেন, "প্রাথমিক শিক্ষাই হলো একজন শিশুর ভবিষ্যতের মূল ভিত্তি। কেবল শ্রেণিকক্ষে উপস্থিতি বৃদ্ধিই যথেষ্ট নয়, বরং শিক্ষার গুণগত মান নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। প্রতিটি শিশুকে যোগ্য ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।
ঝরে পড়া রোধে বিদ্যালয়গুলোতে আকর্ষণীয় ও শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে। কোন শিশু যেন কোনো কারণেই শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে স্থানীয় প্রশাসন ও শিক্ষক সমাজকে যৌথভাবে তদারকি অব্যাহত রাখতে হবে।"
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।