
ডেস্ক রিপোর্ট :
জর্ডানের আল-রুকবান এলাকায় অবস্থিত মার্কিন সেনানিবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
মঙ্গলবার (২১ জুলাই) আইআরজিসির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘আগ্রাসী’ মার্কিন বাহিনীর বিরুদ্ধে চলমান ‘অপারেশন নাসর ২’-এর অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। আল-রুকবানের ওই আবাসিক কমপ্লেক্সে বহু মার্কিন সেনা নিহত হওয়ার দাবি করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, তাদের অভিযান সফল হয়েছে। তবে, মঙ্গলবার সকালে প্রকাশিত এই বিবৃতির পর যুক্তরাষ্ট্র কিংবা জর্ডানের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উত্তেজনার জের ধরে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয়। ৭ এপ্রিল উভয়পক্ষ যুদ্ধবিরতি ঘোষণা করে। এরপর ১৭ জুন ইসলামাবাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।
তবে শান্তি স্থায়ী হয়নি। গত ৫ জুলাই হরমুজ প্রণালিতে ইরানের ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্রের সেন্টকম ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বোমা হামলা শুরু করে। উভয়পক্ষের মধ্যে সংঘাত এখনও অব্যাহত রয়েছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।