

রাজধানীর কালশী বস্তিতে ‘ফুটবল উৎসব ২০২৬’-এর অংশ হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ‘স্ট্রিট গোল চ্যালেঞ্জ’ আয়োজন করেছে। এই প্রতিযোগিতা বিশ্বকাপ ফুটবলের উন্মাদনাকে সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হয়।
উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিপুল সংখ্যক শিশু-কিশোর স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিটি সফল গোল তাদের জন্য আনন্দ ও আত্মবিশ্বাসের প্রতীক হয়ে ওঠে। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, দলগত চেতনা এবং ইতিবাচক সামাজিক মূল্যবোধের উন্নয়নই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিচালক (ডিএমএ) মো. আসাদুজ্জামান গনী। তিনি বলেন, “বিশ্বকাপ ফুটবলের সার্বজনীন আনন্দ সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।” তিনি সুবিধা-বঞ্চিত শিশু-কিশোরদের জন্য এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
প্রতিযোগিতা শেষে চারটি ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম ক্যাটাগরিতে ৫ জনকে স্কুল ব্যাগ, দ্বিতীয় ক্যাটাগরিতে ৮ জনকে ছাতা, তৃতীয় ক্যাটাগরিতে ৮ জনকে পানির পট এবং চতুর্থ ক্যাটাগরিতে ৯ জনকে পেন্সিল বক্স প্রদান করা হয়। অংশগ্রহণকারী শিশু-কিশোরদের উৎসাহিত করতে সান্ত্বনা পুরস্কার হিসেবে কলমও দেওয়া হয়।
কালশী বস্তিতে অনুষ্ঠিত এই ফুটবল উৎসব শিশু-কিশোরদের মধ্যে প্রাণবন্ত অংশগ্রহণ এবং অভিভাবকদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। অনুষ্ঠানটি ‘প্রান্তিক কণ্ঠস্বর’–এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।