

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রকে 'অবিস্মরণীয় শিক্ষা' দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। শনিবার (১৮ জুলাই) রাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে পাঠানো এক বিবৃতিতে তিনি মার্কিন হামলার কড়া সমালোচনা করেন।
বিবৃতিতে খামেনি বলেন, ট্রাম্পের স্বাক্ষর 'মূল্যহীন' এবং মার্কিন পররাষ্ট্রনীতির মূল উপাদান হলো 'ধমক ও জবরদস্তি'। তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বারবার লঙ্ঘনের অভিযোগ তোলেন।
খামেনি বলেন, 'গ্রেট শয়তানের' চুক্তি লঙ্ঘন প্রমাণ করেছে যে, আমেরিকার প্রেসিডেন্টের স্বাক্ষর সম্পূর্ণ অবৈধ। তিনি যুক্তরাষ্ট্রের প্রকৃত মুখ উন্মোচন হয়েছে বলেও মন্তব্য করেন।
এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, 'এই ঐতিহাসিক সময়ে বিজয় অর্জনের চাবিকাঠি হলো জাতীয় ঐক্য বজায় রাখা।'
গত মাসে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের লক্ষ্য ছিল স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করার পরিস্থিতি তৈরি করা। তবে উভয় পক্ষই একে অপরকে চুক্তি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করেছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।