

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে তিনি পদত্যাগ করবেন। শনিবার (১৮ জুলাই) দুপুরে চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
মেয়র বলেন, তিনি গণতন্ত্রের ধারাকে বজায় রাখতে চান এবং নির্বাচনের পরিবেশ তৈরিতে পূর্ণ সহযোগিতা করবেন। তিনি আদালতের রায়ের মাধ্যমে দায়িত্ব পেলেও দীর্ঘমেয়াদে এই পদে থাকতে আগ্রহী নন।
ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আমি বারবার বলছি, স্থানীয় সরকারের মেয়র নির্বাচন যেন চট্টগ্রাম থেকেই শুরু হয়।’ তিনি প্রধানমন্ত্রী ও এলজিআরডি মন্ত্রীর সঙ্গেও এ বিষয়ে আলোচনা করেছেন।
তিনি আরও বলেন, ‘আমি আপনাদের সামনে দৃঢ়কণ্ঠে বলছি, যদি চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, তবে ইনশাআল্লাহ আমি পদত্যাগ করব।’
অনুষ্ঠানে চসিকের ভারপ্রাপ্ত সচিব ও নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. মনিরুজ্জামান এবং চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।