

ইরান দাবি করেছে, জর্ডানে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের কয়েকটি যুদ্ধবিমান ও আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান ধ্বংস হয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে এই তথ্য জানায়। তবে ইরানের এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে জর্ডানে অবস্থানরত মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এতে কয়েকটি মার্কিন রিফুয়েলিং বিমান ও যুদ্ধবিমান ধ্বংস হয়েছে এবং আরও অনেক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়।
এর আগে, জর্ডানের সেনাবাহিনী জানিয়েছিল যে, তারা ইরানের ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে, তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
আইআরজিসি আরও দাবি করেছে, সিরিয়ার আল-তানফে যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান কমান্ড সেন্টারেও হামলা চালানো হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছে, ফেব্রুয়ারিতে তারা ওই ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে, ফলে এই দাবিও নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, উত্তর ইরাকের কুর্দি অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যেখানে হামলার লক্ষ্য ছিল ইরানি কুর্দি বিরোধী সংগঠন কোমালা। এতে অন্তত নয়জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। হামলার দায় তাৎক্ষণিকভাবে ইরান স্বীকার করেনি।
গত মাসের অন্তর্বর্তী যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমোজগান প্রদেশে সড়ক ও রেলপথে হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন এবং বিভিন্ন এলাকায় হামলায় অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।