

মার্কিন সেনা সদস্যদের টেস্টোস্টেরনের মাত্রা পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ৩০ বছরের বেশি বয়সী সেনাসদস্যদের জন্য এ পরীক্ষা করা হবে, তবে ৩০ বছরের কম বয়সীরাও ইচ্ছা করলে এই পরীক্ষা করাতে পারবেন।
গত বুধবার (১৫ জুলাই) ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ সিদ্ধান্তের ঘোষণা দেন হেগসেথ। তিনি জানান, নতুন নীতির মাধ্যমে সেনা সদস্যদের লড়াইয়ের জন্য প্রয়োজনীয় শারীরিক সক্ষমতা রয়েছে কি না, তা যাচাই করা হবে।
নতুন নীতির আওতায় টেস্টোস্টেরন পরীক্ষাকে সেনাবাহিনীর নিয়মিত বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। হেগসেথ বলেন, সেনা সদস্যদের মানসিক ও শারীরিক সক্ষমতার সর্বোচ্চ সীমায় কাজ করতে হয় এবং এ পরীক্ষার মাধ্যমে তাদের প্রয়োজনীয় টেস্টোস্টেরনের মাত্রা নিশ্চিত করা হবে।
তিনি আরও জানান, যদি কোনো সেনাসদস্যের টেস্টোস্টেরনের মাত্রা নির্ধারিত সীমার নিচে থাকে, তবে তিনি চাইলে টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি নিতে পারবেন। তবে কৃত্রিমভাবে টেস্টোস্টেরনের মাত্রা বাড়ানোর চিকিৎসা নিতে অস্বীকৃতি জানালে কী হবে, সে বিষয়ে তিনি কিছু বলেননি।
এ সিদ্ধান্ত নারীদের অন্তর্ভুক্তি নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে, কারণ নারীদের শরীরে গড়ে পুরুষদের তুলনায় প্রায় ৯০ শতাংশ কম টেস্টোস্টেরন থাকে। তবে নারীদের এ পরীক্ষার আওতায় রাখা হবে কি না, সে বিষয়ে হেগসেথ কিছু বলেননি।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।