

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৩ দশমিক ৫ শতাংশে দাঁড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি জানিয়েছে, প্রয়োজনীয় সংস্কার না হলে প্রবৃদ্ধি আরও কমে ৩ শতাংশের নিচে নেমে যেতে পারে।
বৃহস্পতিবার আইএমএফ এক বিবৃতিতে এ পূর্বাভাস দেয়। ১২ জুলাই থেকে ঢাকায় অবস্থানরত আইএমএফের প্রতিনিধিদল, যার নেতৃত্ব দেন মিশনপ্রধান ইভো ক্রজনার, আজ তাদের সফরের শেষ দিনটি পালন করে।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে আইএমএফ এ বিবৃতি দেয়। এর আগে, প্রতিনিধিদলটি অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, সদ্যবিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের প্রবৃদ্ধির হার ছিল ৪ দশমিক ১৪ শতাংশ। চলতি অর্থবছরের জন্য প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
আইএমএফের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ এখনো রাজস্ব, আর্থিক খাত ও মূল্যস্ফীতিজনিত চ্যালেঞ্জের মুখোমুখি। সংস্থাটি রাজস্ব আহরণ বাড়ানোর পাশাপাশি ভর্তুকি যৌক্তিক করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।