

ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী-কুরুলিয়া নদীর ওপর নির্মিত রেলওয়ে সেতুটি বালুবাহী বাল্কহেডের অব্যাহত ধাক্কায় ঝুঁকির মুখে রয়েছে। স্থানীয়দের মধ্যে সেতুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।
স্থানীয় সূত্র ও নদী ও প্রকৃতি সুরক্ষা বিষয়ক সামাজিক আন্দোলন তরী বাংলাদেশ জানায়, নদীপথে চলাচলকারী বালুবাহী বাল্কহেডগুলো নিয়মিত সেতুর পিলার ও কাঠামোর সঙ্গে ধাক্কা দিচ্ছে। এর ফলে সেতুর স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
সংগঠনটির দাবি, বিষয়টি এর আগেও ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের মাধ্যমে বাংলাদেশ রেলওয়েকে জানানো হয়েছিল। সে সময় সেতু রক্ষায় গার্ডার স্থাপনের আশ্বাস দেওয়া হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বরং সেতুর গায়ে একটি পিভিসি সতর্কতামূলক ব্যানার টানানো হয়েছে, যা কয়েক বছর ধরে ঝুলছে।
এ অবস্থায় তরী বাংলাদেশ সেতু রক্ষায় প্রয়োজনীয় প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ, নৌযান চলাচলে কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করা এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।
স্থানীয়দের দাবি, জননিরাপত্তার স্বার্থে এবং গুরুত্বপূর্ণ এই রেলসেতুর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।