

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন স্পট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। বুধবার (১৫ জুলাই) জেলা প্রশাসক নাজমা আশরাফী এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকে এই পর্যটন কেন্দ্রটি খুলে দেওয়া হবে। তবে চলতি মৌসুমে পর্যটকদের সতর্কতা অবলম্বন এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়েছে।
রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন জানান, ১৬ জুলাই থেকে জেলার সব পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। গত ৭ জুলাই সন্ধ্যা থেকে আবহাওয়া পরিস্থিতির কারণে পর্যটন কেন্দ্রটি বন্ধ ছিল।
জেলা প্রশাসনের জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, টানা ভারি বর্ষণ, পাহাড় ধস ও বৃষ্টিপাতের কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাজেক রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুপর্ণ দেব বর্মন ও দপ্তর সম্পাদক এস এম জিয়াউল হক জানিয়েছেন, পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্তকে তারা সাধুবাদ জানিয়েছেন। ভারী বর্ষণের কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।