

গোপালগঞ্জে ১৬ জুলাইকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করবে বিজিবি।
বুধবার (১৫ জুলাই) সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবির সদস্যরা টহল শুরু করেছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে পুলিশি চেকপোষ্ট। সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানান, ১৬ জুলাই ও আগামী ১৫ আগস্টকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েনের জন্য অনুরোধ করে চিঠি দেয়া হয়। সেই চিঠির প্রেক্ষিতে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিরতি দিয়ে বিজিবি মোতায়েনের সিদ্ধান্তও মনিটরিং কমিটিতে নেয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৬ জুলাই এনসিপির পথযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে ৫ জন নিহত হয়। প্রশাসন সূত্রে আরও জানা গেছে, এই দিনকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলা ও আইনশৃঙ্খলার অবনতি হতে পারে এমন আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।