

ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল আজ অনুষ্ঠিত হবে, যেখানে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। তবে ম্যাচের আগে আয়োজক শহর আটালান্টায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস কিছুটা উদ্বেগ সৃষ্টি করেছে। দিনজুড়ে ভারী বৃষ্টি, বজ্রপাত এবং আকস্মিক বন্যার কারণে সমর্থকদের মধ্যে চিন্তার ভাজ দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানিয়েছে, জর্জিয়া অঙ্গরাজ্যে বুধবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বিচ্ছিন্নভাবে বজ্রসহ ঝড় আঘাত হানতে পারে। তাদের পূর্বাভাস অনুযায়ী, সবচেয়ে বড় ঝুঁকি বজ্রপাত এবং শহরের কিছু এলাকায় আকস্মিক বন্যা।
অন্যদিকে, আবহাওয়াবিষয়ক প্রতিষ্ঠান অ্যাকুওয়েদারও অস্থিতিশীল আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। সংস্থাটির মতে, দিনের বিভিন্ন সময় রোদ, আংশিক মেঘলা আকাশ এবং আর্দ্রতা বৃদ্ধির কারণে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে, ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোর প্রতিবেদনে বলা হয়েছে, আবহাওয়ার এই প্রতিকূলতা ম্যাচ আয়োজনের ওপর প্রভাব ফেলবে না। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে আধুনিক রিট্র্যাক্টেবল রুফ রয়েছে, যা বৈরী আবহাওয়ার মধ্যেও মাঠের ভেতরের পরিবেশ স্বাভাবিক রাখতে সক্ষম। ফলে নির্ধারিত সময়েই ম্যাচ শুরু হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে, প্রথম সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে ফাইনালে পা রেখেছে স্পেন। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের জয়ী দল ফাইনালে একবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামবে। শিরোপা নির্ধারণী ম্যাচটি আগামী ১৯ জুলাই দিবাগত রাত ১টায় নিউইয়র্ক নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।