
মৃত স্বামীকে স্ত্রী গোসল করাতে পারবেন কি না, এ প্রশ্নটি ইসলামী আইনবিদদের মধ্যে আলোচনার বিষয়। অধিকাংশ ফকিহের মতে, স্বামী মারা গেলে স্ত্রী তাকে গোসল করাতে পারেন।
এটি সম্ভব হওয়ার কারণ হলো, স্বামীর মৃত্যুর পর স্ত্রী ইদ্দত পালন করেন এবং এই সময় পর্যন্ত তাদের বৈবাহিক সম্পর্কের কিছু বিধান বহাল থাকে। তাই তিনি স্বামীর মুখ দেখতে এবং শরয়ি বিধান অনুযায়ী গোসল করাতে পারেন।
হজরত আবদুল্লাহ ইবনে আবু বকর (রহ.) বর্ণনা করেন যে, হজরত আবু বকর সিদ্দিক (রা.)-এর ইন্তেকালের পর তার স্ত্রী আসমা বিনতে উমাইস (রা.) তাকে গোসল করিয়েছিলেন।
তবে মৃত স্ত্রীকে স্বামী গোসল করাতে পারবেন কি না, এ বিষয়ে মতবিরোধ রয়েছে। ইমাম আবু হানিফা (রহ.)-এর মতে, স্ত্রীর মৃত্যুর সঙ্গে সঙ্গে স্বামী-স্ত্রীর সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, তাই স্বামী মৃত স্ত্রীকে গোসল করাতে পারবেন না।
অন্যদিকে, ইমাম মালিক, ইমাম শাফিঈ ও ইমাম আহমদ (রহ.)-এর মতে, স্ত্রী মৃত্যুর পরও স্বামীর জন্য মাহরাম থাকেন, তাই স্বামী চাইলে মৃত স্ত্রীকে গোসল করাতে পারেন।
এ বিষয়ে ফকিহদের মধ্যে মতপার্থক্য থাকায় প্রত্যেক মুসলিমের উচিত নিজের অনুসৃত মাজহাব বা নির্ভরযোগ্য আলেমের পরামর্শ অনুযায়ী আমল করা। ইসলাম মৃত ব্যক্তির সম্মান ও মর্যাদা রক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দেয়।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।