
বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) নতুন আবাসিক প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন স্টিভেন রড্রিগেস। তিনি বিদায়ি প্রতিনিধি স্টেফান লিলারের স্থলাভিষিক্ত হলেন।
স্টিভেন রড্রিগেস বাংলাদেশে ইউএনডিপির সব কার্যক্রমের নেতৃত্ব দেবেন এবং দেশের উন্নয়নে সহযোগিতা করবেন। তিনি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ত্বরান্বিত করতে, দুর্যোগ সহনশীলতা জোরদার করতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য বিভিন্ন অংশীদারের সঙ্গে কাজ করবেন।
নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে স্টিভেন বলেন, ‘ইউএনডিপি বাংলাদেশের হয়ে এই দেশের উন্নয়নযাত্রায় অবদান রাখার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের। আমি বাংলাদেশ সরকার, এ দেশের জনগণ এবং আমাদের উন্নয়ন সহযোগীদের সঙ্গে একযোগে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
জ্যামাইকার নাগরিক স্টিভেন রড্রিগেসের আন্তর্জাতিক উন্নয়ন এবং সরকারি নীতি নির্ধারণে তিন দশকেরও বেশি সময়ের কাজের অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশে আসার আগে তিনি আফগানিস্তান, লাইবেরিয়া ও রুয়ান্ডায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জাতিসংঘে যোগদানের আগে স্টিভেন জ্যামাইকা সরকারের বিভিন্ন নীতিনির্ধারণী পদে নিয়োজিত ছিলেন এবং দেশটির জনপ্রশাসন ও জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।