

রাজধানী ঢাকায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার জন্য নদী-জলাধারের পথ বন্ধ করে দেওয়া, বন্যাপ্রবণ অঞ্চল ভরাট এবং দুর্বল আইন প্রয়োগকে দায়ী করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী।
তিনি সোমবার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে বলেন, বৃষ্টির পানি রাজধানী থেকে নদীতে যাওয়ার স্বাভাবিক পথ এখন আর নেই। অবৈধ আবাসন প্রকল্প এবং জলাধার ভরাটের কারণে ঢাকা মানবসৃষ্ট প্লাবনের শিকার হয়েছে।
মোহাম্মাদ মুনীর চৌধুরী অভিযোগ করেন, রাজউক ও পরিবেশ অধিদপ্তর বেআইনিভাবে আবাসন প্রকল্পের জন্য ছাড়পত্র দিয়েছে। তিনি উল্লেখ করেন, ডিটেইলড এরিয়া প্ল্যানের (ড্যাপ) মানচিত্রে চিহ্নিত বন্যাপ্রবাহ অঞ্চল সংরক্ষণের কথা থাকলেও সেসব এলাকা ভরাট করা হয়েছে।
তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টিমের দায়িত্বে থাকাকালে রাজউকের চেয়ারম্যানকে বালু নদী ভরাটের জন্য পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। এছাড়া অবৈধ আবাসন ও বাণিজ্যিক প্রকল্পের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, আইন প্রয়োগে ‘অমার্জনীয় অবহেলা’ হয়েছে। সরকারের উদ্দেশে তিনি প্রশ্ন করেন, গত দুই বছরে নদীর দখল ও দূষণ পরিস্থিতি সরেজমিনে দেখার জন্য কেউ গিয়েছেন কি না।
মোহাম্মাদ মুনীর চৌধুরী সরকারের প্রতি আহ্বান জানান, জলাধার ও নদী রক্ষায় নজরদারি ও আইন প্রয়োগ জোরদার করতে হবে। তিনি বলেন, দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।