

বাহরাইনে নোঙ্গর করে রাখা মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) একটি বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) এই হামলা চালানো হয়, যা মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান হামলার জবাব হিসেবে উল্লেখ করা হয়েছে।
আইআরজিসি তাদের সামরিক বিবৃতিতে দাবি করেছে যে, হামলায় বাহরাইনের মার্কিন ঘাঁটির প্রধান জ্বালানি ডিপোতে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। এছাড়া, ঘাঁটিটির একটি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স রাডার এবং প্রধান আকাশপথ নিয়ন্ত্রণ রাডার সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, মার্কিন বাহিনীর সি-র্যাম রাডার ব্যবস্থা এই হামলায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে। হামলার ফলে মার্কিন নৌবাহিনীর চালকবিহীন যুদ্ধজাহাজের নিয়ন্ত্রণ ও মনিটরিং কেন্দ্রও ধ্বংস হয়েছে।
আইআরজিসি তাদের বিবৃতিতে উল্লেখ করেছে যে, আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে তাদের প্রতিশোধমূলক সামরিক অভিযান অব্যাহত থাকবে এবং পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।