

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইরাকের নতুন প্রধানমন্ত্রী আলি আল-জাইদি আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৪ জুলাই) ওয়াশিংটনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
জাইদি ক্ষমতা গ্রহণের পর তার প্রথম আন্তর্জাতিক সফরের অংশ হিসেবে সোমবার (১৩ জুলাই) ওয়াশিংটনে পৌঁছান। এই সফরে তিনি ট্রাম্প ছাড়াও শীর্ষ মার্কিন কর্মকর্তাদের এবং বড় বড় তেল কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন।
ইরাকের রাজনীতিতে ভারসাম্য বজায় রাখতে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। জাইদি ইরাকি অর্থনীতি পুনর্গঠন ও মার্কিন স্থাপনায় হামলাকারী ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি ‘দ্য ওয়াশিংটন পোস্টে’ লেখায় জানান, তার সরকার অস্ত্রের বৈধ ব্যবহারের একচেটিয়া অধিকার রাষ্ট্রের হাতে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
ইরাক সরকার যুক্তরাষ্ট্রের সমর্থনের অংশ হিসেবে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে ইরাকের তেল রাজস্বের নগদ অর্থ সরবরাহ পুনরায় শুরু করেছে। তবে কিছু সশস্ত্র গোষ্ঠী অস্ত্র সমর্পণে অস্বীকৃতি জানিয়েছে।
জাইদি তার সফরে মার্কিন কোম্পানিগুলোকে ইরাকের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের আহ্বান জানাবেন। সাম্প্রতিক মাসগুলোতে তেল ও গ্যাস খাতে মার্কিন কোম্পানিগুলোর সঙ্গে বেশ কিছু চুক্তি হয়েছে, এবং এই সফরে আরও কিছু চুক্তি স্বাক্ষরিত হতে পারে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।